1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নীলা হত্যার ঘাতক মিজানের বাবা-মা গ্রেপ্তার / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

সাভারে স্কুলছাত্রী নিলা রায় (১৪) হত্যার ঘাতক মিজানুর রহমানের (২০) বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা দুজনই এজাহারভুক্ত আসামি। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানা এলাকার চারীগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদের ছেলে মামলার প্রধান আসামি ঘাতক মিজান।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের ব্যাংক কলোনি এলাকার হাজী আইয়ুব আলীর ছেলে আবদুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। এদের মধ্যে হত্যা মামলায় আবদুর রহমান ২ নম্বর আসামি ও নাজমুন্নাহার ৩ নম্বর আসামি।

নিহত নিলা রায় মানিকগঞ্জ জেলার সদর থানার বালিরটেক গ্রামের নারায়ণ রায়ের মেয়ে। সে পরিবারের সঙ্গে পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকার শীতল-শিথিল ভিলার পঞ্চম তলায় ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেণিতে পড়তো।

র‍্যাব জানায় , গত ২১ সেপ্টেম্বর রাতে নিলা রায় নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করে মিজান। পরে তার বাবা নারায়ণ রায় বাদী হয়ে মিজানকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চারীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মিজানের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়। তারা এজাহারভুক্ত আসামি।

র‍্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, আসামিদের শুক্রবার সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।

এই মামলার প্রধান আসামি মিজানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার মিজানের সহযোগী সেলিম পালোয়ান (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ। তবে তিনি এজাহারভুক্ত আসামি নন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD