1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ/ দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ওই নারী পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করে।

ঘটনায় জড়িত আমিনুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৩৫) ও বায়েজিদ হোসেনকে (৩০) আটক করে পুলিশ।

আটক আমিনুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার বাসিন্দা। শাহাদাত হোসেন ও বায়েজিদ হোসেন গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার বাসিন্দা।কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার পোশাক কারখানার এক নারী শ্রমিক বুধবার রাতে ছুটির পর বাসায় ফেরার পথে পাঁচ/ছয়জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনকে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ শাহাদাত হোসেন, বায়েজিদ হোসেন, আমিনুল ইসলামকে আটক করে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ভূক্তভোগী নারী শ্রমিককে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কাশিমপুর থানার ওসি কুদরতই খোদা জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় জড়িত সব আসামিদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় বৃহস্পতিবার থানার সামনে বিক্ষুব্ধরা জড়ো হন। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে তারা ফিরে যান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD