1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সিলিন্ডার গ্যাসের আগুনে এক পরিবারের নয়জন দগ্ধ/ দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

কিশোরগঞ্জের মিঠামইনে কাটখাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে রান্না করার সিলিন্ডার গ্যাসের আগুনে শিশু-নারীসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে। শনিবার বিকালে উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে রান্না করার সময় গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এতে আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা (৫৮), দুই ছেলে কামাল (৩৫) ও আনোয়ার (১৭), মেয়ে তাসলিমা (২৫), দুই নাতি উম্মে হাবিবা (৪ দিন) ও উম্মে হানি (৩) এবং তাদের স্বজন পারভিন (১৫) ও জুয়েনাসহ (২০) নয়জন অগ্নিদগ্ধ হয়।

তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, চারদিনের একটি শিশু ছাড়া বাকি সবার শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের সবাইকে ঢাকা পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কাটখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামসুল হক রানা জানান, হাজিপুর গ্রামের আবদুস সালামের ঘরে রান্না করার সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়েছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনেই তারা দগ্ধ হয়। পরে এলাকাবাসী গিয়ে ঘরের আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

মিঠামইন থানার কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া জানান, দগ্ধ নয়জনের মধ্যে চার-পাঁচ জনের অবস্থা গুরুতর। গ্যাস ব্যবহারে অজ্ঞতার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার থেকে যে প্লাস্টিকের পাইপটি চুলায় গেছে। সেটিতে কোনো সমস্যা রয়েছে কি-না, এ বিষয়টি প্রকৃতপক্ষে অনেকে খেয়াল করে না। আর এ অসাবধানতার কারণে তারা দগ্ধ হয়ে থাকতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD