1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মুড়াপাড়ায় প্রতিটি ঘরে ঘরে নাগরিক সুবিধা নিশ্চিত করে মানুষের পাশে থাকতে চান-চেয়ারম্যান তোফায়েল / দৈনিক প্রথম সময়

রাহাদ হোসেন
  • প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

 নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস নির্বাচিত হওয়ার পরপরই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে প্রায়ই আলোচনায় আসেন। জনগণের আস্থাভাজন মুড়াপাড়া ইউনিয়নের রূপকার হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। তিনি মুড়াপাড়া কে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর সহযোগিতায় একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের মুড়াপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও ঘড়ে ঘড়ে মানুষ শতভাগ বিদ্যুৎ ও গ্যাস পাচ্ছে এবং সাবমারসিবল পাম্প এর মাধ্যমে বিশুদ্ধ পানি পাচ্ছে। আমার উদ্যোগে এবং সরকারের রেজুলেশন অনুযায়ী এলাকার সকল রাস্তাঘাট ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরন করা হয়েছে। বিগত করোনাকালেও আমি প্রধানমন্ত্রীর দেওয়া ত্রান সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছি এবং নাগিরিক সুবিধা নিশ্চিত করতে শুক্রবার পর্যন্ত ইউনিয়ন পরিষদ খোলা রেখেছি। করোনাকালীন সময় মানুষ যাতে বাজারে গণজমায়েত না করতে পারে সেই ব্যাপারে একটি সেচ্ছাসেবী টিম মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য দিনরাত পরিশ্রম করেছে এছাড়াও আমি নিজ উদ্যোগে ৫২ জনের একটি স্পেশাল সেচ্ছাসেবী টিম নিয়ে মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। পাশাপাশি এই টিম থেকে পাঁচ জন সেচ্ছাসেবী ইউ এস বাংলা হসপিটালে করোনা ভাইরাসের স্যাম্পল কালেকশনও সুযোগ পেয়েছেন এবং আমার হাতে গড়া সেচ্ছাসেবী টিম শুধু নারায়ণগঞ্জ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে স্যাম্পল কালেকশন কর্মে নিয়োগ পেয়েছেন। বর্তমানে বাংলাদেশে একটি ব্যাধি ধর্ষন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার ইউনিয়নে যত কিশোর গ্যাং আছে তাদের সবার পরিচয় ও ছবি সহ একটি লিস্ট করে রূপগঞ্জ থানায় জমা দিয়েছি এবং এই ব্যাপারে খুব শীঘ্রই জনগণ একটি ভালো ফলাফল পাবে এবং ইভটিজিং রোধে এক বা একের অধিক কোন স্কুল ছাত্র সকাল নয়টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত একসাথে ঘুরে বেড়াতে পারবে না। মাদক এর ব্যাপারে প্রশাসন ও আমি খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া আমার এলাকায় ধর্ষন এর মতো জঘন্যতম কাজ থেকে মুক্ত। আমি যতদিন পর্যন্ত বেচে থাকব ততদিন পর্যন্ত এলাকায় কোনো অনৈতিক কাজ সম্পাদন করতে দিবোনা। রূপগঞ্জ প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের সাথে তাঁর কি কোন দ্বন্দ্ব আছে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিক আমাদের বন্ধু। আমরা জনপ্রতিনিধিরা যত ভালো কাজকর্ম করি তা তারা তুলে ধরতে কষ্ট করে। রূপগঞ্জ প্রেসক্লাবে দীর্ঘদিন যাবত সমস্যা ছিল আমি সেই সমস্যার সমাধান রূপগঞ্জ প্রেসক্লাব কে দুটি ভাগে বিভক্ত করে করে দিয়েছি। তিনি আরো বলেন, এছাড়াও রূপসী থেকে মুড়াপাড়া পর্যন্ত রোডটি অত্যাধুনিক ভাবে পিচ ঢালাই করার জন্য ইতিমধ্যেই বড় ধরনের বাজেট পাস হয়ে গেছে। যা সম্ভব হয়েছে রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীকের) কারণে। বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), স্বাধীনতা পদক-২০২০ অর্জন করায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস । ইসলামিক বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সম্প্রতি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে যারা কটুক্তি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। রূপগঞ্জের রূপকার পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর হাত ধরে মুড়াপাড়ায় প্রতিটি ঘরে ঘরে নাগরিক সুবিধা নিশ্চিত করে মানুষের পাশে থাকতে চান চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD