বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। (০৩ নভেম্বর) মঙ্গলবার দুপুরে এ বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড.মোঃ মঞ্জুরুল ইসলাম। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড.মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার স্থপতি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে, স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধুর অসামান্য আত্মদানকে জানাতে হবে, শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করতে পারলে ঐ লক্ষ্য অর্জন তরান্বিত হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম,বিশিষ্ট্য সমাজ সেবক মিজানুর রহমান মজুমদার ও ৫নং মহামায়া ইউনিয়ন এর চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশাসহ পরিষদের সচিব, সকল ইউপি সদস্য সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিবৃন্দ নব নির্মিত কর্নারে প্রদর্শিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য আত্নোৎসর্গকারী বীর শহীদদের ছবি ঘুরে ঘুরে দেখেন।শেষে প্রধান অতিথি চেয়ারম্যান ও ইউপি সদস্য দের সাথে মতবিনিময় করেন।