1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আসছে, যার মাধ্যমে ৭ দিন পর অদৃশ্য হবে হোয়াটসঅ্যাপ চ্যাটিং

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

ফেইসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আসছে, যার মাধ্যমে সাতদিন পর মেসেজ অদৃশ্য হয়ে যাবে।

ফেইসবুকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটিং করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’

ফেইসবুক জানিয়েছে, চলতি মাসে ফিচারটি আসবে।

ফিচার আসলে একজন ব্যবহারকারী ওয়ান-টু-ওয়ান চ্যাটে এটি অন করতে পারবেন। অন থাকলে সাতদিন পর আপনা-আপনি সব চ্যাট অদৃশ্য হয়ে যাবে। আর গ্রুপের ক্ষেত্রে শুধু অ্যাডমিনরা এটি অন-অফ করে রাখতে পারবেন।

ফিচারের পক্ষে যুক্তি দিতে গিয়ে হোয়াটসঅ্যাপ বলেছে, ‘আমরা সাতদিন করেছি তার কারণ এতে ব্যবহারকারীরা মনের শান্তি পাবেন। তারা বুঝতে পারবেন চ্যাটিং স্থায়ী হচ্ছে না।’

হোয়াটসঅ্যাপ একটি বিষয়ে সতর্কও করেছে, ‘বিশ্বস্তদের সঙ্গে এই ফিচার ব্যবহার করে কথা বলা উচিত। কারণ কেউ স্ক্রিনশট রেখে দিতে পারেন।’

লকডাউনের দিনগুলোতে সাধারণ মানুষের ভেতর হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে।

এখন প্রতিদিন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ।

খুদে বার্তা আদান-প্রদানের এই হিসাবে হোয়াটসঅ্যাপের থেকে অন্যরা অনেক পিছিয়ে। অথচ চার বছর আগেও ফেইসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের যৌথ মেসেজ সংখ্যা ছিল ৬০ বিলিয়নের মতো।

২০১৪ সালের শুরুতে হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৫ হাজার কোটি মেসেজ আদান-প্রদান হতো। ওই সময় তাদের ব্যবহারকারী ছিল ৫০০ মিলিয়নের কিছু কম। সেই হোয়াটসঅ্যাপের এখন ভারতেই শুধু ২ বিলিয়ন ব্যবহারকারী!

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD