1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মেঘনায় হাতিয়ায় মেঘনা বরযাত্রীর ট্রলার ডুবে কনেসহ ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীদের ট্রলার ডুবে কনেসহ কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০ যাত্রীর ওই ট্রলার দুর্ঘটনায় অজ্ঞাত সংখ্যক নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হাতিয়ার কেরিং চরের পাশের ভাঙ্গা স্লুইজের পাশের মেঘনায় ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, হাতিয়ার দুই নম্বর চানন্দি ইউনিয়নের নলেরচর থেকে ভোলার মনপুরা উপজেলার চর কলাতলী যাচ্ছিল। ট্রলারটিতে ৬০ জন যাত্রী ছিল।

নলের চরের শাহাবুদ্দিন ও কলাতলীর কুদ্দুস মাঝিসহ বিভিন্ন সূত্র জানায়, বিকেল ৫টা পর্যন্ত কনেসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্টরা জানান, সোমবার রাতে দুই নম্বর চানন্দি ইউনিয়নের নলেরচর থানার হাটের (মোরশেদ বাজার ) ইব্রাহিমের মেয়ের সঙ্গে ভোলার মনপুরা উপজেলার কলাতলীর বেলালের মেয়ের বিয়ে হয়।

হাতিয়ার নলচিরা ইউনিয়নের ফরায়েজী গ্রামের আশফাক জানান,  ট্রলারটিতে তার দুই ভাগ্নি, দুই নাতিন ও এক ফুপাতো বোন ছিল। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাসান জানান, উদ্ধার হওয়া সাতটি লাশ মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রে রয়েছে।

তিনি বলেন, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের কতজন বিভিন্ন স্থানে উদ্ধার হয়েছে এ মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না। তবে আনুমানিক ৩০ জন উদ্ধার হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD