আসন্ন বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবু রায়হান জনের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অদ্য শুক্রবার (১৮ ডিসেম্বর ) বিকাল ৪টায় ঐতিহ্যবাহী স্থানীয় শেরপুর সরকারি ডিজে হাইস্কুল প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শেরপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিকরুল হক জিকুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ ইলিয়াছ উদ্দিন মিন্টু । তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময় তরুণদের সময়, তরুণরাই পারে বতর্মান সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে। তাছাড়াও আবু রায়হান জন রাজনৈতিক পরিবারের সন্তান এছাড়াও যে দল থেকেই পৌর মেয়র নির্বাচিত হোকনা কেন জন কাউন্সিলর নির্বাচিত হলে আমি ইলিয়াস উদ্দিন মিন্টু তার পক্ষে ৩নং ওয়ার্ডবাসীদের জন্য সর্বাত্বক সহযোগিতা করবো। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা এখন জনের পাশে থেকে যেভাবে সহযোগিতা করছেন এবং উৎসাহ দিয়ে যাচ্ছেন শেষ পযর্ন্ত এভাবেই তার পাশে থাকবেন। এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক নুরুজ্জামান বারি মিথুন , শেরপুর শহর যুবলীগের সভাপতি ও আমরা মক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা শাখার সভাপতি জনাব ফেরদৌস সরকার মুকুল , শেরপুর শহর যুব দলের সভাপতি মুঞ্জুরুল আলম বাপ্পি, মুন ইরাফি গার্ডেন সিটি মার্কেট এর ব্যাবস্থাপনা পরিচালক আবু নাছের মোঃ ইসতিয়াক জিমি, শেরপুর শহর যুবলীগ এর সহসাধারন সম্পাদক মানিক দত্ত,শহর যুবলীগের ক্রিয়া সম্পাদক দেবু কুমার পাল , এছাড়া আর ও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।