1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রাজশাহীতে ইংরেজি নববর্ষের দিনে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

রাজশাহীতে ইংরেজি নববর্ষের দিনে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এই তিনজনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

চিকিৎসাধীন আছেন মহানগরীর হেতেমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬), একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২) এবং নগরীর হোসেনীগঞ্জ এলাকার মুনসুর রহমানের ছেলে  মাহফুজুর রহমান (২৬)। এই তিনজন রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মদের বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক বলা যাবে না।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার সময় মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD