1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফুলগাজীতে ইট ভাটার মালিককের উপর হামমলা চালিয়ে ইট নিয়ে যাওয়ার অভিযোগ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম মজুমদারের বিরুদ্ধে।। পুলিশের সহায়তায় দুটি পাওয়ার টিলার আটক

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব ও পিনু সিকদার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ফেনীর ফুলগাজীতে ইট ভাটার মালিককে মারধর করে ইট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামিম মজুমদারের বিরুদ্ধে।উপজেলার সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামে এসএ ব্রীকস নামের ইটভাটার মালিক শাহ্জাহান কবির সেলিম জানায় প্রতিদিনের মত আজ (২১ জানুয়ারী ২০২১ খ্রী.)বৃহস্পতিবার সকাল ০৮ টার দিকে ইট ভাটায় আসেন এসময় উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক শামীম মজুমদারের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী তার(সেলিম)উপর হামলা চালিয়ে ৭-৮ টি পিকআপ যোগে প্রায় ৩৫ হাজার ইট নিয়ে যায় এসময় তার উপর হামলা চালিয়ে মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে।এসময় ত্রীপল নাইনে  (৯৯৯) ফোন দিলে মুহুর্তের মাঝে ঘটনাস্থলে পুলিশ আসার পূর্বেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ বিভিন্ন স্থান থেকে ইটসহ দুটি পাওয়ার টিলার (ট্রাক্টর)জব্দ করে থানায় নিয়ে যায়।একটি পিকআপ ইট ভাটায় আটক করা হয়।তিনি (সেলিম) আরো জানায় এসময় সন্ত্রাসীরা ৩৫ হাজার ইট নিয়ে যায় যার অনুমান মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।বিষয়টি জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুল আলিম মজুমদার, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি জাফর উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হারুন মজুমদার,পুরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামকে ঘটনার বিষয়টি জানিয়েছেন বলে জানান।ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তা  এসআই  আবদুল হান্নান বলেন ইটভাটার মালিক শাহজাহান কবির সেলিম ত্রিপল নাইনে ফোন দিলে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি পাওয়ার টিলার (ট্রাক্টর) ও একটি পিকআপ  আটক করি।ঘটনার বিষয়ে জানতে চাইলে শামিম মজুমদার সাংবাদিকদের প্রথমে জানান আমি এসএ ব্রীকস থেকে পাঁচ লক্ষ ইট ক্রয়(ফরোয়াড) করেছি আমাকে ভাটার মালিক প্রতিদিন পাঁচ হাজার ইট দেয়ার কথা থাকলেও দুই থেকে তিন হাজার ইট দেয়া হয় যার পরিপ্রেক্ষিতে আজকে পাঁচ হাজার ইট নিয়ে আসি তবে ভাটার মালিককে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন প্রথমে তিনি এমন কথা জানালেও পরে তিনি ভিন্ন কথা বলেন।তিনি বলেন এসএ ব্রীকস নামের ইট ভাটা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার এক লক্ষ চার হাজার ইট অগ্রীম ক্রয় করেছে(ফরোয়াড) আমি তাঁর থেকে সেগুলো ক্রয় করেছি এবং আজকে সেই ইটের জন্য ভাটায় গিয়েছি।উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার গণমাধ্যমকে জানান ইট ভাটার মালিক বিষয়টি ফোনে জানানোর পর আমি ঘটনাস্থলে যাই এবং ভাটার মালিকের উপর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামিমসহ সন্ত্রাসীদের হামলার বিষয়টির সত্যতা পেয়েছেন এবং এই বিষয়ে বৈঠকের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার করা হবে বলে মালিকপক্ষকে আশ্বস্ত করে  আসেন।তিনি আরো বলেন এসএ ব্রীকস থেকে ২০২০ সালের ১৬ জুলাই পাঁচলক্ষ বিশ হাজার টাকায় এক লাখ চার হাজার ইট ক্রয় (ফরোয়াড)করেন।এবং ক্রয়কৃত ইটগুলি একই বছরের আগস্ট মাসের ৮ তারিখে শামিমের কাছে বিক্রয় করি।আজকে ক্রয়কৃত ইটগুলি আনার জন্য শামিম ইট ভাটায় যায়। ফুলগাজী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মনির হোসেন জানান ঘটনার বিষয়টি ত্রিপল নাইনে ফোন করে জানালে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেই। ইট ভাটার মালিক পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।উক্ত ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে বলে জানান ভাটা কর্তৃপক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD