1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২৪ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০ দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বাংলাদেশ ও তার জনগণের জন্য একটি বিরাট সম্মান।’

এতে আরো বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষত, যখন বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, বঙ্গবন্ধু যার ভিত গড়েছিলেন।

পুরস্কারটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চির-গভীর সম্পর্কের প্রতিও একটি সম্মাননা। এটি এমন এক সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন উভয় দেশ যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী, দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শত বার্ষিকী উদযাপন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর জন্ম-শত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যখন তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরছে, ঠিক সেই মুহূর্তে এই পুরস্কার এদেশের মানুষের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে এবং একটি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে তার আজীবনের সংগ্রামের স্বীকৃতি দিচ্ছে।’

এতে আরো বলা হয়, এ উপলক্ষে বাংলাদেশের জনগণ দুই মহান নেতা বাপুজি ও বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানায়। যাদের মূল্যবোধ ও আদর্শ আজও একটি শান্তিপূর্ণ, শোষণ, অন্যায়-অবিচার ও বঞ্চনা মুক্ত বিশ্ব গড়তে আজও প্রেরণার উৎস হয়ে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD