1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ভালো কাজের পিছনে শত্রু বেশি মেম্বার পদপ্রার্থী, মাহবুবুর রহমান বাচ্চু /দৈনিক প্রথম সময় 

মোঃ সেলিম আহমেদ
  • প্রকাশ : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির একজন সৎ সাহসী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু। যিনি আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী। এই মানুষটি এইতো কিছুদিন আগেও যখন কুতুবপুর বাসি মশার যন্ত্রণায় অতিষ্ঠ তখন তিনি নিজে ৬ নং ওয়ার্ডে প্রতিনিয়ত মশক নিধন অভিযান চালিয়েছেন।

দৈনিক প্রথম সময়  অনলাইন নিউজ পোর্টালের সাথে বিশেষ সাক্ষাতকার তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সর্বত্র লকডাউন চলছে। কিন্তু নারায়নগঞ্জের বেশকিছু মার্কেট খোলা রয়েছে। ঠিক সেই দিক বিবেচনা করে, সমিতির সকল সদস্য এবং আমাদের পাগলা বাজার মার্কেট এর সকল দোকানদাররা ১টি সিদ্ধান্ত নেয় সকলে স্বাস্থ্যবিধি মেনে দোকান চালাবেন। ঠিক তখন কতিপয় কিছু সাংবাদিক মার্কেট খোলা থাকলে তাদেরকে খরচ দিতে হবে এরকম একটা দাবি করেন। তখন আমরা পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির থেকে ৪,০০০/-টাকা তাদেরকে দেই। কিন্তু তাদের চাঁদার দাবি অত্যন্ত হাই রেজুলেশন। তাই তারা আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক ভাইদের কে আমি সর্বসময় সম্মান করি। কারণ তারা জাতির বিবেক দেশের সম্পদ। যারা মিথ্যার আশ্রয় নিয়ে আমার ভালো কাজগুলো কে অপপ্রচার চালানোর চেষ্টা করেছে তাদেরকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামীন সঠিক বুঝ দান করেন। আসলে ভালো কাজের পিছনে শত্রু বেশি। পাগলা বাজারে টু জালকুড়ি রোডে যখন ঘন্টার পর ঘন্টা জাম লেগে থাকত তখন আমরা পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির সকল সদস্য কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনা অনুযায়ী যানজট নিরসন করতে সক্ষম হয়েছি।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার উদাত্ত আহ্বান, পোশাক শিল্প ব্যবসায়ীদের সবচেয়ে বেচাকেনার মৌসুম পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এই দুইটা ঈদ কে কেন্দ্র করে রমজান মাসের থেকেই মার্কেটের দোকানদাররা সারা বছরের আয় উপার্জন নিয়ে ভাবে। তাই অনতিবিলম্বে সকল স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা থাকলে অনেক ব্যবসায়ী সচ্ছল ভাবে চলতে পারবে। অন্যথায় পথে বসতে হবে। বঙ্গবন্ধু কন্যা সুদৃষ্টি দিলে পোশাকশিল্প খাত বিপুল পরিমাণ ক্ষতি থেকে বেঁচে যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD