1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ঢাকার হাসপাতালগুলোতে আবারও করোনায় রোগীর চাপ বাড়ছে / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

কিছুদিন ধরে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর ফলে হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে। ডাক্তাররা জানিয়েছেন, যেভাবে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে তাতে সামনে হাসপাতালগুলোয় ভিড় আরও বাড়বে। জানা যায়, সোমবার ঢাকার সরকারি-বেসরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর সাধারণ শয্যায় ১ হাজার ৫২২ জন রোগী ভর্তি ছিল। ঠিক এক সপ্তাহ আগে ১৪ জুন এসব হাসপাতালের সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ছিল এক হাজার ১২৮ জন। এ সময়ে হাসপাতালগুলোর আইসিইউ শয্যায়ও রোগীর সংখ্যা বেড়েছে। এ দিন ঢাকার ৪টি কোভিড ডেডিকেটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে কোনো শয্যা ফাঁকা ছিল না।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের তথ্য থেকে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে কোনো শয্যা খালি নেই। এদিন রাজধানীর কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর আইসিইউর ৩৮৪টি শয্যার মধ্যে ফাঁকা রয়েছে ১৯৫টি। ১৪ জুন ঢাকার কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর ৩৮৪টি শয্যার মধ্যে ফাঁকা ছিল ২৩৪টি শয্যা।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ হাজার ৬৩৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই দিন মৃত্যু হয়েছে ৭৮ জনের। এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা গত নয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ১৪ এপ্রিল এক দিনে ৫ হাজার ১৮৫ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল। বিভাগওয়ারি হিসাবে ঢাকায় বিভাগে মোট আক্রান্ত হয়েছে ১৮৩৭ জন হয়েছে, যা সারা দেশের মোট শনাক্তের প্রায় ৪০ শতাংশ। এদিন ঢাকা বিভাগে শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১২৯৪ জনই ঢাকা মহানগরের। গত একদিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে রোগীর চাপ সম্প্রতি বেড়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান। তিনি জানান, গত কয়েকদিন ধরে সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে রোগী বেড়েছে। সপ্তাহখানেক আগেও আমাদের করোনা ইউনিটে ভর্তি রোগী থাকতো ৬০ থেকে ৭০ জন। এক সপ্তাহ যাবত ভর্তি রোগী একশোর উপরে থাকছে। আজকে ভর্তি আছে ১০৩ জন। আমাদের এখানে ১০টি আইসিইউ বেডের মধ্যে ১-২টিতে রোগী ভর্তি ছিল, আজ কোনো বেড ফাঁকা নেই।

বাংলাদেশে করোনাভাইরাসের পুরোনো ধরনের সঙ্গে ডেল্টা ধরন যোগ হয়ে সংক্রমণ ছড়াচ্ছে। এ কারণে রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব ডা. আহমেদুল বলেন, চিকিৎসার জন্য মানুষ ঢাকায় আসছে। আক্রান্ত ব্যক্তি ঢাকায় আসার পথে আরও অনেককে সংক্রমিত করছে। এটাও পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত সাড়ে আট লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD