1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দুদকের কর্মকাণ্ডে তাপসের প্ররোচনা দেখছেন খোকন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে নিজের এবং পরিবারের আটটি অ্যাকাউন্ট জব্দ করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে দুষলেন এই সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী এই সংসদের সদস্য বলেন, মেয়র বিদ্বেষমূলক আচরণ করে আসছে।

খোকন বলেন, ‘আমার ও আমার পরিবারের আটটি ব্যাংক হিসার ফ্রিজ করা হয়েছে। সেখানে ৭ কোটি ৬২ লাখ ৭২ হাজার ৬০৩ টাকা ছিল। দুদক আমার পরিবারের কোনো সদস্যকে কোনোরূপ নোটিশ না করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যাংক হিসাব জব্দ করেছে।’

ডিএসসিসি’র সাবেক মেয়র বলেন, ‘আমি বিশ্বাস করি, মেয়র তাপস নগর পরিচালনায় ব্যর্থ হয়ে, নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে আমার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করে আসছে।  দুদকের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে।’

তাপসকে উদ্দেশ করে সাঈদ খোকন বলেন, কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। ঢাকার মরা লাশের ওপর পর্যন্ত ট্যাক্স বসিয়ে দিয়েছেন।

দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে দুদক। সোমবার শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

জব্দ হওয়া আট ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি হিসাব, তার মায়ের একটি, বোনের দুটি ও স্ত্রীর দুটি রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD