1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পুসাকে গণতান্ত্রিক ভোটে নতুন নেতৃত্ব: সভাপতি মাহিম সাঈদ জিসান, সাধারণ সম্পাদক জিয়াউল হক ফেনী জেলা পরিষদের প্রশাসক হতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন  শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ 

সড়কে এক পাশে গাড়ির চাপে দীর্ঘ জট , অন্যপাশে গাড়িই নেই / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
সোমবারের ছবি

সারা দেশে বুধবার ঈদুল আজহা পালিত হবে। যারা গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন করবেন তারা গত কয়েক দিন যাবৎ বাড়ি ফিরছেন। সোমবার কর্মজীবীদের শেষ কর্মদিবস থাকায় বিকেল থেকেই রাজধানীর বাস, ট্রেন ও নৌ-টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। আর মঙ্গলবার ঈদের আগের দিন সকাল থেকে সড়কে চাপ আরও বেড়েছে। সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টির বিড়ম্বনা।

এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে রাজধানী থেকে বের হওয়ার রাস্তাগুলোতে পাশাপাশি লেনে বিপরীত চিত্র দেখা গেছে। সড়কে এক পাশে গাড়ির চাপে দীর্ঘ জট। ঠিক উল্টো পাশে হাজার হাজার মানুষ অপেক্ষা করলেও রাস্তায় নেই গাড়ি।

ঈদের ছুটির পাশাপাশি এবার ২৩ জুলাই থেকে পালিত হতে যাচ্ছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এ সময় অফিস-পরিবহনের পাশাপাশি শিল্প-কারখানাও বন্ধ থাকবে। এ কারণে কয়েক দিন ধরে রাজধানীর সড়ক ও পরিবহনে ভীষণ চাপ।

মঙ্গলবার সরেজমিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দেখা যায় ঢাকা-ময়মনসিংহ রোডে রাজধানী থেকে বের হওয়ার দিকে ভয়াবহ যানজট। যার শেষ প্রাপ্ত হোটেল রেডিশন ওয়াটার গার্ডেনকে ছুঁয়েছে। কুড়িল ফ্লাইওভারের ওপর থমকে আছে গাড়ি। সেখানে যাত্রীবাহী আন্তঃজেলা বাস থেকে, রাজধানীর বিভিন্ন রুটে বাস, পণ্য বোঝাই ট্রাকসহ ব্যক্তিগত যানবাহন ঠাঁই দাঁড়িয়ে আছে।

সড়কের অন্য পাশে ঠিক উল্টো চিত্র। বিভিন্ন জায়গায় বাড়ি ফেরার জন্য অনেক মানুষ অপেক্ষা করলেও সায়েদাবাদ, গুলিস্তান যাওয়ার মতো পরিবহন পাওয়া যাচ্ছে না। শুধু বাস নয়, সংকট রয়েছে সিএনজি বা অ্যাপ চালিত রাইডের।

গত পাঁচ দিনে দেশ রূপান্তরের পর্যবেক্ষণে উঠে এসেছে, গত বৃহস্পতিবার থেকে সরকার লকডাউন শিথিল করলে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় যাত্রীর চাপ বাড়ে এবং সড়কে যানজট ছিল দীর্ঘ সময়। পরের দুদিন পূর্ণ কর্মদিবস থাকায় ঘরমুখো মানুষের তেমন চাপ লক্ষ করা যায়নি। তবে গতকাল সকাল থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে। ঈদের আগের দিন মঙ্গলবার গ্রামে ফেরা যাত্রীদের উপচেপড়া ভিড় থাকবে বলে মনে করেছেন বাস, ট্রেন ও নৌ-টার্মিনালের কর্মকর্তারা।

তারা বলেছেন, যারা প্রথম তিন দিনে করোনার সংক্রমণের ঝুঁকি নিয়ে গ্রামের উদ্দেশে যাত্রা করেছেন, তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। রীতিমতো যুদ্ধ করে টিকিট করেও বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে। গাড়িতে উঠেও অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। অনেক চেষ্টা করে যারা টিকিট পাননি তাদের ভোগান্তি আরও বেশি ছিল। এই তিন দিনের ভোগান্তিটা শুরু হয়েছিল গাড়ি চলার পর থেকেই। মাঝপথ থমকে ছিল গাড়ি। ৪ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে ১০-১২ ঘণ্টা। তবে গত রবিবার রাজধানীতে চাপ না থাকলেও আগের তিন দিনের জেরে গাড়ি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি।

এ দিকে সোমবার সরেজমিন দেখা যায়, রাজধানীর মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়তে থাকে। সকাল থেকে যাত্রী কম থাকলে বিকেলে উপচেপড়া ভিড় ছিল। বেশিরভাগ টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন ছিল। লোকাল বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। আর স্পেশাল সার্ভিসের গাড়িগুলো সড়কে যানজটের কারণে নির্দিষ্ট সময়ে আসতে না পারায় যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD