1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

কোরবানির মাংস নিয়ে ঝগড়া: তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

কোরবানির মাংস নিয়ে কথা-কাটাকাটির জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে ৩ ছেলে-মেয়ে নিয়ে বিষপান করেছেন স্ত্রী মুরশেদা আক্তার। এতে মায়নুর নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে কক্সবাজার জেলার মহেশখালীর সিপাহী পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিন ইয়ার মোহাম্মদের বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেওয়ার হলে তা নিয়ে দুপুরে কথা-কাটাকাটি হয় স্বামী-স্ত্রীর। সেই কলহের জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে  তিন সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মায়নুর (১৪ মাস)-কে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেন মুরশেদা আক্তার।

ছেলে-মেয়েদের কান্নার আওয়াজ শুনে এলাকাবাসীরা দরজা ভেঙে প্রবেশ করে এবং তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মায়নুরের মৃত্যু হয়। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি মেম্বার জাকারিয়া জানান, ছোট মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিপাহী পাড়া বাজার এলাকার ইয়ার মোহাম্মদের বাড়িতে কোরবানির মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটির জের ধর ছেলে-মেয়ে নিয়ে বিষ পান করেন মা। এতেই ঘটনাস্থলে এক শিশু মৃত্যুর হয়, বাকি তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল জানান, বিষপানের খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD