1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দ্বিতীয় দফা দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার এ অভিনেত্রীকে আদালতে হাজির করা হয়।এ দিন পরীমনিকে আর রিমান্ডে নেওয়ার আবেদন করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীমনির জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা।এ সময় জামিন আবেদন নামঞ্জুর করে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল।

আবেদনে বলা হয়, পরীমনি একজন প্রথম সারির চলচ্চিত্র নায়িকা। তিনি কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, তাই জামিন দেওয়া হলে তার পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বন্দি থাকলে বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ভঙ্গেরও সম্ভাবনা আছে।মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা পরীমনিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানিয়েছেন। আবেদনপত্রে তিনি লিখেছেন, পরীমনিকে জামিন দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে একটি মাইক্রোবাসে করে হাজতখানা থেকে আনে সিআইডি। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। ৪ ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার করে পরীমনিকে রিমান্ডে নেওয়া হয়। প্রথমে ৪ দিনের জন্য, দ্বিতীয় দফায় আরও ২ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD