1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অফিসার ইনচার্জ  হাসানুজ্জামানের সাফল্য অর্জন,  ডাসার থানায় মামলা শূন্য /দৈনিক প্রথম সময়

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন
  • প্রকাশ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুরের ডাসার থানায় কোনো মামলার জিডি, তদন্ত, পুলিশ ক্লিয়ারেন্স আটকে নেই। আগস্ট  মাসের শেষে সব অপেক্ষমাণ তদন্ত ও মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন, ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।

ডাসার থানা সূত্রেজানা যায় যে, গত জানুয়ারি ২০২১ ইং তারিখ থেকে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন ধারায় ৬১ টি মামলাই নিষ্পত্তি হয়েছে। ডাসার থানায়  মামলা নিষ্পত্তির হার শতভাগ। ডাসার থানায় পূর্বে সর্বমোট ১১০ টি গ্রেপ্তারী পরোয়ানা ছিল। জানুয়ারি ২০২১ ইং তারিখ  থেকে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত জিআর- ৬৮,  সিআর-  ৪১,  জিআর সাজা-০৬, সিআর সাজা-০২ সর্বমোট- ১৭৭ টি গেপ্তারী পরোয়ানা  প্রাপ্তি হয়ে পূর্বের মুলতবী সহ জিআর সাজা ১০২, সিআর- ৫৬, জিআর সাজা-১০, সিআর সাজা-০৫, সর্বমোট – ১৭৩ টি গেপ্তারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে জিআর – ১৬, সিআর-০৬, জিআর সাজা-২৩, সিআর সাজা-০৯, সর্বমোট-৫৪ টি গেপ্তারী পরোয়ানা মুলতবী আছে।

২০২১ সালের আগস্ট মাস শেষে মূলতবি অনুসন্ধানের স্লিপের সংখ্যা শূন্য।২০২১ সালের আগস্ট মাস শেষে অপমৃত্যু মামলার সংখ্যা -১৪ টি, স্মারক নিষ্পত্তির সংখ্যা-৩৪০ টি।পুলিশ ক্লিয়ারেন্সের সংখ্যা-৬৬ টি,।অনিষ্পত্তিকৃত পুলিশ ক্লিয়ারেন্সের সংখ্যা শূন্য। চলতি মাসে ৬৬ টি পুলিশ ক্লিয়ারেন্স নিষ্পত্তি করা হয়েছে। উল্লেখ্য, ওসি হাসানুজ্জামান গত ১৭ জানুয়ারি ২০২১ ইং তারিখে ডাসার থানায় যোগদান করার পর থেকে ডাসার থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ টি বিট অফিস ও ৯৬ টি ওর্য়াড ভিত্তিক মিটিং করে মানুষ কে সচেতন মুলক বক্তব্য রাখেন। এছাড়াও প্রতি শুক্রবার পাঁচটি ইউনিয়নের মসজিদে -মসজিদে গিয়ে  জুম্মার নামাজের দিন সচেতনতা মূলক  বক্তব্য প্রদান করেন। করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে বিভিন্ন সচেতন মুলক কাজ করে আসছে। এছাড়াও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, গ্রাম্য পুলিশদের নিয়ে মাসিক সভার আয়োজন করে আসছে। ৫ টি ইউনিয়নের ২০০ টি মসজিদের ইমামদের নিয়ে মিটিং করে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও কিশোর গাং সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, বর্তমানে ডাসার থানা মামলা শূন্য।যেগুলো বাকি ছিল সবই নিষ্পত্তি করা হয়েছে।অপমৃত্যু মামালা থেকে শুরু করে কোন মুলতবি মামলা নেই।ডাসার থানায় মামলা করতে কোন টাকা-পয়সা লাগেনা। জেলা

পুলিশ সুপার মহাদয়ের সঠিক দিকনির্দেশনায়  ডাসার থানার সকল পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফলে এই সফলতা অর্জিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD