1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে বাসের ভাড়া বৃদ্ধি, উপজেলা প্রশাসনের হুশিয়ারী

সনাতন সরকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

 অধিকাংশ গাড়ি গ্যাসে চললেও ডিজেলের মুল্যবৃদ্ধির অজুহাতে শেরপুর-বগুড়া রুটে চলাচলকারী করতোয়া গেটলকের ভাড়া ২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩৫ টাকা করা হয়েছে। এ নিয়ে হয়রানীর শিকার হচ্ছেন যাত্রীরা। সরজমিনে দেখা যায়, সোমবার (৮ নভেম্বর) সকাল থেকেই শেরপুরে মাইকিং করে যাত্রীদের কাছ থেকে ২৫ টাকার ভাড়া ৩৫ টাকা নেয়া হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এই ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবী পরিবহন শ্রমিকদের। তবে যাত্রীদের অভিযোগ, সরকার ডিজেল চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করেছে। কিন্তু করতোয়া গেটলকের অধিকাংশ গাড়িই সিএনজি চালিত। বগুড়াগামী যাত্রী মামুন শেখ বলেন, আমরা পরিবহন ব্যবসায়ীদের কাছে জিম্মি। গ্যাস দিয়ে চালিত গাড়িতে ডিজেলের ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলে নেমে যেতে বলে। এ নিয়ে প্রশাসনের উদাসীনতাকেও দায়ি করছেন কেউ কেউ। বেসরকারি চাকুরিজীবী সুমায়েল আহমেদ বলেন, এমনিতেই বিআরটিএ’র আইন অমান্য করে গাড়ি গুলোতে ৩১ সীটের জায়গায় ৪০ সীট করা হয়েছে। ফলে আগে থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, করতোয়া গেটলকের ৬৫টির মধ্যে ২৭টি গাড়ি ডিজেলে চলে। বাকিগুলো গ্যাসে চলে। আমাদের ভাড়া আগে থেকেই ৩২ টাকা নির্ধারিত ছিল। কিন্তু যাত্রীদের কথা বিবেচনা করে ২৫ টাকা রাখা হতো। এবার বিআরটিএ’র সাথে আলোচনা করে জেলা থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ময়নুল ইসলাম বাংলাদেশ সমাচার পত্রিকাকে জানান, সরকারি নিদের্শনার বাইরে গ্যাসচালিত যানবাহনে ভাড়া বৃদ্ধির সুযোগ নেই। মালিক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আজকের মধ্যে ভাড়া কমানো না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD