1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মাহবুব তালুকদারের কথাগুলো ‘শালীনতা বহির্ভূত’: সিইসি কে এম নূরুল হুদা/ দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যকে ‘শালীনতা বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

রোববার নির্বাচন এখন ‘আইসিইউতে’ ও গণতন্ত্র ‘লাইফ সাপোর্টে’ বলে ‘আমার কথা’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাহবুব তালুকদার।

সোমবার বিকালে ঢাকায় নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নূরুল হুদা বলেন, উনি যে কথাগুলো ব্যবহার করেছেন সেগুলো শালীনতা বহির্ভূত। আইসিইউ, লাইফ সাপোর্ট- এ কথাগুলো শালীন মনে করি না। নির্বাচন কমিশনে থেকে নির্বাচন নিয়ে কীভাবে সহায়তা করা যায়, সফল করা যায়- এটা ইসি সদস্যদের দায়িত্ব। উনি সব সময় এ ধরনের কথা বলেন, করার কিছু নেই।

নূরুল হুদা ‘কারও অনুপস্থিতিতে তার বিষয়ে মন্তব্য করা উচিত নয়’ উল্লেখ করলেও পরে এসব মন্তব্য করেন।  সিইসি বলেন, উনি (মাহবুব তালুকদার) সব সময় এরকম করে থাকেন। এ নিয়ে আমরা জিজ্ঞাসাও করি না, জানতেও চাই না। কমিশন সভা বসলে হোমওয়ার্ক করে বসেন, প্রস্তুতি নিয়ে আসেন। সভায় সব সদস্য কন্ট্রিবিউট করেন; প্রতিটি মিটিংয়ে চিন্তাভাবনা করে যান তারা। মাহবুব সাহেব কোনো চিন্তাভাবনা করেন না।

তিনি বলেন, উনি ৭/৮ দিন পর্যন্ত একটা শব্দ চয়ন করার জন্য ব্যয় করেন। কোন শব্দটা দিলে আপনার এরকম বলবেন, প্রশ্ন করবেন- আইসিইউ, লাইফ সাপোর্ট। এ শব্দগুলো অনেকে ঘেঁটে ঘেঁটে তারপরে করে এভাবে ছেড়ে দেন। এটা পাঁচ বছর ধরে দেখেছি।

এক প্রশ্নের জবাবে তিনি নিজেদের মধ্যে দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে থেকে নির্বাচন কীভাবে সফল করা যায়। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে… উনি তো বলেন। এক্ষেত্রে আমার কিছু বলার নেই। স্থানীয় সরকার নির্বাচনে যেখানে ৭৪ শতাংশ ভোট (কাস্ট) হয় সেই নির্বাচন নিয়ে ‘দেশে নির্বাচন নেই’, ‘নির্বাচনের পরিবেশ নেই’, ‘মানুষ নির্বাচনের কালচার থেকে সরে গেছে’; এটা তো হতে পারে না। আমি এটা বিশ্বাসও করি না।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন, ইসি সচিব মো হুমায়ুন কবীর খন্দকার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD