1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগ এখন সংলাপ সংলাপ খেলা শুরু করেছে- ফখরুল

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগ এখন সংলাপ সংলাপ খেলা শুরু করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ নাকি নির্বাচন কমিশন গঠন করবে। কি হবে নির্বাচন কমিশন গঠন করে। নির্বচন কমিশন তো গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সংলাপ করে নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ নেই। নির্বাচনে আগে নিরপেক্ষ সরকার যাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি তা গঠন করতে হবে।’ বুধবার বিকেলে টাঙ্গাইলে জেলা সদর মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ফখরুল বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে পালানোর পথ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি বলেন, আইনমন্ত্রী বলেছেন তারা আইনের বাইরে যেতে পারবে না। আইনমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তো বেআইনিভাবে ক্ষমতায় বসে আছে। দিনের ভোট রাতে নিয়ে সরকার গঠন করেছে। গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ দেশকে অন্ধকারে রেখেছে। বিএনপির ৩৫ লাখ নেতা কর্মীদের নামে মামলা দিয়েছে। জেলজুলুম, নির্যাতন করে দমন নিপীড়ন চালিয়ে দমিয়ে রাখতে চেষ্টা করেছে। এ জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাত কর্মকর্তাকে সেখানে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের নামেও নিষেধাজ্ঞা জারি করেছে বলে শুনেছি। আরো নাম আসতে পারে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে এখন সংকট চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এখন কথা বলা যায় না। গণতান্ত্রিক পরিবেশ নেই। সরকার ১০ টাকা চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বলেছিল। এখন শুধু আওয়ামী লীগের লোকেরাই চাকরি পায়। সরকারি চাকরি পেতে ২৫ লাখ টাকা লাগে। আর চালের দাম ৭০ টাকা। এ সরকার জনগণের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তিনি আরো বলেন, দেশের আটটি বিভাগে সমাবেশের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি চলছে। এ দেশ, মাটি, সংবিধান, মানুষের জীবন-সম্পদ ও অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনি। জেলা বিএনপি আহ্বায়ক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অব. মাহমুদুল হাসান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য ফকির মাহবুব আনান স্বপন, জেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD