ফেনীর ছাগলনাইয়ায় বিয়ে বাড়ী শেরওয়ানী হাউজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ ১৪ জানুয়ারী ২২ খ্রি.শুক্রবার বিকেলে পৌর শহরের ডাকবাংলোতে ছাগলনাইয়া শাখার উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আজগর আলী।এসময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আজগর আলী জানান এখানে আধুনিক ডিজাইনের শেরওয়ানী,পাগড়ী,নাগড়া জুতা,পায়জামা,গায়ে হলুদের শাড়ী,পাঞ্জাবী ও কোটিসহ সকল ধরনের পোশাক ভাড়া দেয়া হবে এবং পাইকারী ও খুচরা বিক্রয় করা হবে। এখন থেকে বরের পোশাকের জন্য দূরের কোথাও যেতে হবেনা এখান থেকেই সকল ধরনের পোষাক সরবরাহ করা যাবে।