1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অভিনব কায়দায় প্রতারণা! বগুড়া শেরপুরে দুই প্রতারক আটক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বগুড়া শেরপুরে প্রতারক চক্রের দুই সদস‍্যকে আটক করেছেন শেরপুর থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা প্রতারণার মাধ্যমে নেওয়া ৩১৬ কার্টুন সয়াবিন তেল এবং ১০০ কার্টুন মশার কয়েল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি ) রাতে উপজেলার বিরইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 গ্রেপ্তারকৃত দুই ব‍্যাক্তির একজন মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কাউসার (২৬) এবং অপরজন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে শাহীন (২৫) বলে জানাগেছে।

শেরপুর থানার এসআই শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কাউসার ঢাকা উত্তরার দক্ষিণখানে কনক্রিট সোর্সিং এ ব‍্যাংকের চেক দিয়ে ১০ লাখ ৩ হাজার ১৭৮ টাকার সয়াবিন, সরিয়ার তেল ও কয়েল ক্রয় করে কৌশলে সেগুলো শেরপুরে নিয়ে আসে। পরবর্তীতে টাকা পরিশোধ না করে নানা তালবাহানা শুরু করলে পুলিশ জানতে পেরে উল্লেখিত তেল ও কয়েলসহ তাদের গ্রেপ্তার করে।

বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম জানান, এব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের ডেলিভেরী ভ্যান রোকনুজ্জামান (৩২) বাদী হয়ে শেরপুর থানায় প্রতারণার অভিযোগে দন্ডবিধি ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নং ৪২)। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD