1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা থেকে লঞ্চ উদ্ধার, এখনও নিখোঁজ ৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ২১ মার্চ, ২০২২
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়ার পনের ঘণ্টা পর এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটিকে উদ্ধার করে তীরে এনেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে লঞ্চের ভেতর কোনো মরদেহ পাওয়া যায়নি। আগে উদ্ধার হওয়া মৃতদেহগুলি শনাক্ত হওয়ায় আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ মার্চ) ভোর ৫টা পঁয়ত্রিশ মিনিটে মাঝ নদী থেকে লঞ্চটিকে উদ্ধার করে টেনে তীরে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালায়। ফিরে এসে তারা জানান, লঞ্চের ভেতরে কোনো মরদেহ নেই।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আসে। পরে রাতভর চেষ্টায় ভোর সোয়া পাঁচটার দিকে লঞ্চটি আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পারে আনা হয়। এরপর উদ্ধারকারী সংস্থাগুলো তল্লাশি চালায়। তবে লঞ্চের নীচে ও উপরে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
তিনি জানান, নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাসী করা হবে। এদিকে এখনো কয়েক জন তাদের নিখোঁজ স্বজনের খোঁজে নদীর পারে অপেক্ষা করছেন।
যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকৃত ছয় জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলাম পুরের ব্যবসায়ী জয়নাল ভূইয়া (৫৫), মুন্সিগঞ্জের সদরের আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭), মুন্সিগঞ্জ সদরের স্মৃতি (২০)।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ থানার ওসি মনিরুজ্জামান জানান, তাদের কাছে নিখোঁজের তালিকায় রয়েছেন ৫ জন। এরা হলেন মুন্সিগঞ্জের হাতেম আলী, আরোহী, আব্দুল্লাহ আল জাবের, জোবায়ের হোসেন ও সোনারগাঁওয়ের উম্মে খায়রুন ফাতেমা।
নিখোঁজ হাফেজ আব্দুল্লাহ আল জাবেদের (২৯) বাবা ওয়াদুদ সিদ্দিকী নদী তীরে অপেক্ষা করছিলেন। তার বাড়ি কুমিল্লা চাঁদপুরে। ঢাকায় ডেমরায় তারা ভাড়া থাকতেন। ডেমরা দারুণ নাজাত মাদ্রাসার ছাত্র ছিলেন। পাশাপাশি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনে অনার্স মাস্টার্স করেছে। অনলাইনে নিউ ইয়র্কে হেফজ খানায় পড়াতেন। জাবেদ বন্ধুদের সঙ্গে একটি অনুষ্ঠানে মুন্সিগঞ্জ যাচ্ছিলো। লঞ্চ উদ্ধার হলেও ছেলেকে না পেয়ে বারবার তীরে কান্নায় ভেঙ্গে পড়ছিলেন জাবেদের বাবা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD