1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে শতাধিক পথশিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ

পরশুরাম প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

“আমার বাড়ি ফুল বাগিচা

ফুল সকলের হবেআ

মার ঘরে মাটির প্রদীপ

আলোক দিবে সবে”

ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে এই প্রতিপাদ্যটি সামনে রেখে শুধুমাত্র একটি হাসির বিনিময়ে একটি নতুন জামা উপহার পাচ্ছে একদল সুবিধাবঞ্চিত শিশু। ব্যতিক্রমধর্মী উদ্যোগে এবার টানা ৩য় বারের মতো পরশুরাম উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা কাপড় বিতরণ করেছেন “পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব” নামক সরকারি অনুমোদন প্রাপ্ত সেচ্ছাসেবী এই সংগঠনটি।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা থেকে “পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব” এর প্রধান কার্যালয়ে বিনামূল্যে ১ম ধাপে ১০০ জন এতিম, অসহায় দরিদ্র ও পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার প্রদান করেছেন উক্ত যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ। সুবিধাবঞ্চিত ও পথশিশুদেরকে নামের তালিকার ভিত্তিতে এখান থেকে সাধারণ দোকানের মতোই জামাকাপড় নিজের পছন্দমতো নিতে পাচ্ছে বিনামূল্যে। একটি শিশুর হাসিকেই একটি নতুন জামার মুল্য হিসেবে ধরে নিয়েছেন বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অন্যান্য নেতৃবৃন্দ। জামা পাওয়ার পর পিতা হারা এতিম শিশু হাবিব বলে “বাবা মারা যাওয়ার পর নতুন জামা কেও দেয় না.. আমি গত ঈদেও এখান থেকে নতুন জামা পেয়েছি এবার ও পেয়েছি,, এই দেখেন সুন্দর জামা টা,, আমি খুব খুশি”
এছাড়া উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা পরশুরাম উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জনাব মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক জনাব সবীর আহমেদ ফোরকান এবং বিসিএস (শিক্ষা) প্রভাষক জনাব মোঃ মাহবুব আলম সহ সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ।অনুষ্ঠান শেষে ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক সৌরভ কবির হৃদম বলেন ” প্রতিবছর এর মতো এবার ও আমরা একটি হাসির বিনিময়ে একটি নতুন জামা এই প্রকল্প হাতে নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এই প্রকল্পটি অব্যাহত থাকবে। তবে সমাজের বিত্তবান মানুষরা যদি আমাদের এই কাজে এগিয়ে আসেন তবে আমাদের জন্য এই কাজটি আরও সহজ হয়ে যাবে বলে আমি মনে করি ” এই ছাড়াও আরো ৩০-৪০ জন শিশু কে ২য় ধাপে নতুন জামা উপহার দেওয়া হবে বলে জানতে পারা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD