1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গৃহশিক্ষক কারাগারে

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
ফেনীর পরশুরাম উপজেলায় শিশুকে (০৯)ধর্ষণচেষ্টার অভিযোগে এক গৃহশিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহশিক্ষকের নাম আফাজ উদ্দিন (২৪)।
অভিযুক্ত আফাজ উদ্দিনের বাড়ি মির্জানগর ইউনিয়নে। সন্ধ্যায় ওই শিশুর বাড়িতে গিয়ে তাকে আরবি পড়াতেন আফাজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার (২৩ মে) সন্ধ্যায় শিশুটির বাড়িতে তাকে পড়াতে যান আফাজ। পড়ানোর সময় তার মা পাশের ঘরে চলে যান। এ ফাঁকে আফাজ শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকার ও কান্না শুরু করে।
কান্নার শব্দ শুনে শিশুর মা ঘরে এসে বিষয়টি জানতে পারেন। তখন তিনি প্রতিবেশীদের ডেকে গৃহশিক্ষকের অপকর্মের কথা জানান। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরে কল করে বিষয়টি জানান। পরে পরশুরাম থানা-পুলিশ ওই বাড়িতে গিয়ে গৃহশিক্ষক আফাজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার রাতেই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম থানায় একটি মামলা করেন। ওই মামলায় আফাজ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়। সোমবার (২৪ মে) তাকে আদালতে তুললে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সময়ের আলোকে বলেন, ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আদালত আফাজ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD