পরশুরামে চিথলিয়া ইউনিয়ন পরিষদের চলতি বছরের বাজেট ঘোষণা করা হয়।গতকাল ৩০ মে সোমবার সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে সদস্য সচিব শামসুল আলম ১,৩৩,৯০,৯২৪ (এক কোটি তেত্রিশ লক্ষ নয়শ চব্বিশ) টাকা এ বাজেট ঘোষণা করেন।উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইয়াছিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক চিথলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম,ইউপি সদস্য আবদুর রহিম মজুমদার, পেয়ার আহম্মদ,মোঃ মোস্তফা, আবদুর রহিম, মোঃ আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন মোল্লা, জাফর ইকবাল ভুঁইয়া, মোঃ ইয়াছিন, নুরুল ইসলাম মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য( ১,২,৩) সুফিয়া আক্তার, (৪,৫,৬) জান্নাতুল ফেরদৌসের, (৭,৮,৯) নাজনীন আক্তার।এছাড়াও ইউনিয়ন পরিষদের মান্যগন্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।