1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মহামায়ায় আওয়ামীলীগের বিক্ষোভ, বিএনপির কর্মসূচি স্থগিত

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হলেও ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠন তা স্থগিত করেছে। ২৮আগষ্ট রবিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলা জেলা ছাত্রদল নেতা নুর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের হত্যাকান্ডের প্রতিবাদে কোন কর্মসূচি পালিত হয়নি মহামায়ায়। অন্যদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত মহামায়া ইউনিয়নের চাঁদগাজী ও বটতলী বাজারে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়াসহ বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের পাশাপাশি ছাগলনাইয়া থানার পুলিশ সোচ্চার ছিল।

বিজ্ঞাপন 

মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মিনু ও সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরীর নেতৃত্বে বটতলী বাজার ও চাঁদগাজী বাজার মেইন রোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মহামায়ায় কোনো বিক্ষোভ সমাবেশ পালিত না হওয়ার ব্যাপারে ইউনিয়ন যুবদল আহবায়ক মুন্সি আবদুল কাইয়ূম বলেন, উপজেলা ব্যাপী বিএনপি কর্মসূচি দেয়ার পর আওয়ামীলীগ একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়েছে। তাই সংঘাত এড়াতে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী বলেন, আমরা পাল্টা কর্মসূচি দেইনি। বিএনপি-জামাত এর সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে আমরা দিনব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করেছি।

বিজ্ঞাপন 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD