1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় খাদ্যপণ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটির নাম তাহসান ফুড অ্যান্ড বেভারেজ ওরফে শাপলা ফুডস এবং তাজমহল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। আজ সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৩-এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) ফারজানা হক জানান, গোয়েন্দা তথ্যে জানা যায়, সাভারের আমিনবাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ভেজাল জুস, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রি করে আসছেন। এ তথ্যে আমিন বাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। আদালতকে সহায়তা করে র‌্যাব-৩-এর একটি দল।

অভিযানে ভেজাল জুস, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রি করার দায়ে তাহসান ফুড অ্যান্ড বেভারেজ ওরফে শাপলা ফুডসের ব্যবস্থাপক সুমন মন্ডল, তাঁর সহযোগী মো. আমজাদ ও মেহেদী হাসানকে এক লাখ করে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, তাজমহল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক ফোরকান উদ্দিন ও মজিবুর রহমানকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে বিপুল পরিমাণ ভেজাল জুস, বিস্কুট ও কেক জব্দ করা হয়। এসব ভেজাল খাদ্য মানুষের শরীরের জন্য ব্যাপক ক্ষতিকর হওয়ায় জব্দ করা খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD