1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরাম এর কৃতি সন্তান ওয়াসিম এর “চ্যান্সেলর স্বর্ণ পদক” লাভ

মোঃ মহি উদ্দিন 
  • প্রকাশ : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

 পরশুরাম উপজেলার কৃতি সন্তান স্বনামধন্য ব্যাংক কর্মকর্তা এ. বি. এম. ওয়াসিম মজুমদার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ৫ম সমাবর্তন অনুষ্ঠান এ “মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম)” এ সর্বোচ্চ সিজিপিএ-৪ অর্জন করায় এবং ডিপার্টমেন্টের সর্বোচ্চ নম্বর অর্জন করায় ” চ্যান্সেলর স্বর্ণ পদক ” প্রদান করা হয়। মাননীয় রাষ্ট্রপতির পক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মো: নিজাম উদ্দিন নদভী, এমপি এ পদক বিতরণ করেন। উল্লেখ্য, তিনি সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক জনাব মজিবুল হক মজুমদার (মজনু) এবং আনোয়ারা বেগম এর কনিষ্ঠ সন্তান। ওয়াসিম এর বড় ভাই পরশুরাম এর আরেক কৃতি সন্তান আজিজুল হক মজুমদার ১৯৯২ সালে পরশুরাম সরকারী মডেল পাইলট হাই স্কুল থেকে মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় ১৫ তম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি একজন বিসিএস কর্মকর্তা। ওয়াসিম এর এই অর্জন তার ধারাবাহিক সাফল্যের একটি অংশ। তিনি ১৯৯০ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পরশুরাম উপজেলায় সর্বোচ্চ নম্বরসহ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেণ। এরপর ১৯৯৬ ও ১৯৯৮ সালে পরশুরাম সরকারী মডেল পাইলট হাই স্কুল এবং পরশুরাম সরকারী কলেজ থেকে পর্যায়ক্রমে ৮২৪ ও ৮১১ নম্বর সহ প্রথম বিভাগে(স্টার মার্ক) উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। নন-থিসিস গ্রুপ হতে সর্বোচ্চ সিজিপিএ-৩.৭৭ পেয়ে প্রথম স্থান সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এ চাকরীর সুযোগ পেলেও তিনি বাংলাদেশ ব্যাংক এর সিলেকশন কমিটির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের একটি লিডিং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন শাখায় তিনি ব্যবস্থাপক হিসেবে সুনামের সহিত কাজ করেন। বর্তমান এ ঢাকার একটি শাখায় অপারেশন ম্যানেজার/ সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার জ্ঞান অর্জন এর নেশা কখনোই থেমে থাকেনি। এরপর তিনি ব্যাংকিং ডিপ্লোমা (১ম ও ২য় পর্ব) অর্জন করেন। তারপর তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হতে ২য় স্নাতকোত্তর

” এমবিএম” ডিগ্রী অর্জন করেন। উক্ত পরীক্ষায় সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখায় এই সম্মানজনক চ্যান্সেলর স্বর্ণ পদকে ভূষিত করা হয়। এরপরও থেমে থাকেননি ওয়াসিম। তিনি এবার ফেনী ল’ কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন “এলএল.বি” ডিগ্রী অর্জন করেন। তিন ভাই-বোন এর মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ। উল্লেখ্য তার বড় বোন ঢাকার নামকরা একটি বেসরকারী স্কুল এন্ড কলেজ এর শিক্ষক। পারিবারিক ভাবেই শিক্ষা ও সাফল্য অর্জন তাদের ধ্যান-জ্ঞান। এই সাফল্যের বিষয়ে ওয়াসিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” পড়াশোনার জন্য আমার বড় ভাই সব চেয়ে বেশি উৎসাহ যোগান। তাছাড়া পরিবারের পাশাপাশি সবার দোয়া এবং সহযোগিতার জন্যই আমি এভাবে এগুতে পারছি। আরেকটি বিষয় বলা উচিত। পড়াশোনা মানুষকে যে কোন অপকর্ম থেকে দূরে রাখে। সুকর্মে উৎসাহ যোগায়, সুনাগরিক হিসেবে গড়ে তোলে”। এসবের পাশাপাশি তিনি “সেতু-বন্ধন ” ও “রেড লাভ ব্লাড ডোনেশন ইউনিট” নামে দুটি সামাজিক সংগঠন এর পরিচালনা করেন। তার এই সাফল্যে তার বন্ধু স্বজন অত্যন্ত আনন্দিত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD