1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাগলনাইয়ায় জসনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা

ছাগলনাইয়ায় প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

সারা দেশের ন্যায় ফেনীর ছাগলনাইয়ায় যথাযোগ্য ধর্মী ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জসনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯ অক্টোবর ) সকালে ছাগলনাইয়ার কলেজ রোড কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙন থেকে একটি জসনে জুলুস র্যালি বের হয়ে ছাগলনাইয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। ছাগলনাইয়া উপজেলা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত এ জসনে জুলুসের আয়োজন করে।

বিজ্ঞাপন

ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ নবীপ্রেমি মুসলমান নানা রঙ বেরঙের ব্যানার ফ্যাস্টুন নিয়ে জসনে জুলুস মিছিলে যোগদান করেন। এসময় ইয়া রাসলাল্লাহ (সা.) স্লোগানে মুখরিত হয়ে উঠে ছাগলনাইয়ার জনপদ। আহলে সুন্নাত ওয়াল জামাত ফেনী জেলা শাখার অধ্যক্ষ মাওলানা নুরুন নবী রহমানীর সভাপতিত্বে ও দৈনিক ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহ উল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আবু আহমদ,আহলে সুন্নাত ওয়াল জামাত ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর ফরায়েজী,রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দার, বাংলাদেশ যুব হিজবুল্লাহ ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম ভূঁইয়া, ছাগলনাইয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, নিজপানুয়া দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ী দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নুর হোসেন,ছাত্র নেতা আলা উদ্দিন মিয়াজী,মোঃ শাহিদুল ইসলাম প্রমূখ। জসনে জুলুস মিছিল ও আলোচনা সভা শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন নিজপানুয়া দরবার শরীফের গদীনশীন পীর সাহেব মাওলানা সৈয়দ আহমদ নদবী।

বক্তারা বলেন,প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও দ্বদ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষাকে অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD