1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বিএনপি ও শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে দিনমজুরের হামলা, ভাংচুর, মারধর ও সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি, যুবদল ও শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে হামলা, ভাংচুর, মারধর ও সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ করেছেন ছেরাজুল হক (৬৫) নামে এক দিনমজুর। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পূর্ব বাঁশপাড়া গ্রামের আমিন মাস্টার বাড়িতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এ বিষয়ে ছাগলনাইয়া থানায় তিনি একটি মামলা দায়ের করেন। জানাগেছে, ছাগলনাইয়া পৌরসভার পূর্ব বাঁশপাড়া গ্রামের আমিন মাস্টার বাড়ির বাসিন্দা মৃত কালা মিয়ার পুত্র দিনমজুর ছেরাজুল হককে তার শত বছরের পুরনো পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে একটি মহল। সম্প্রতি তিনি ঘর নির্মাণ কাজ শুরু করলে প্রতিপক্ষ ছাগলনাইয়া পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল খায়ের বাবুল মজুমদার, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক আবুল কাশেম সোহাগ ও পৌর শ্রমিকলীগ নেতা মোঃ রফিক এর নেতৃত্বে ১০/১১জন লোক গত ২অক্টোবর সন্ধ্যায় বসত বাড়ির জায়গাটি দখলের উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নির্মানাধীন দেয়াল ভাংচুর করে এবং ছেরাজুল হক ও তার ভাতিজি আনোয়ারা বেগমকে বেদম মারধর করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত ছাগলনাইয়া পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল খায়ের বাবুল মজুমদার, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক আবুল কাশেম সোহাগ ও পৌর শ্রমিকলীগ নেতা মোঃ রফিক হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা কারো জায়গা দখল করতে যাইনি। তারা পাল্টা অভিযোগ করেন, তাদের জায়গা দখল করে প্রতিপক্ষ (ছেরাজুল হক) ঘর নির্মাণ করছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD