পরশুরাম পৌর সভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী (সাজেল) চৌধুরীর সাথে রিকশা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর(বুধবার) দুপুর ১২ ঘটিকার সময় পৌরসভার কার্যালয়ে সকল রিকশা শ্রমিকদের – মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।যানজট নিরসনের লক্ষ্য জনদূর্ভোগ দূর করার জন্য এই সভার মূল উদ্দেশ্য। নিয়মনীতি অনুসরণ করে সকল ড্রাইবার কে রিকশা চালানোর জন্য উপদেশ দেয়া হয় পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর পক্ষ থেকে। যেখানে সেখানে রিক্সা ও টমটম পার্কিং করে রাস্তা যানজট সৃষ্টি করে জন দুর্ভোগ এর কারনে সাধারণ মানুষের যাতে কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখার জন্য বলেন।এছাড়াও মেয়র সাজেল চৌধুরীর আরও বলেন যত্রতত্র যেখানে সেখানে রিক্সা পার্কিং করা যাবেনা। ১৮ বছরের নিচে কোন শ্রমিক গাড়ী চালাতে পারবেনা।কোন ড্রাইভার মাদক সেবন ও বহন করিতে পারবেনা। লাইসেন্স বিহীন কোন গাড়ী রাস্তা চলাচল করতে পারবেনা। কোন মোড়ে রিক্সার জটলা করা যাবেনা সহ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল সাধারণত সম্পাদক আবদুল্লা আল মামুন, সদর কাউন্সিল এনামুল হক এনাম, কাউন্সিল কামাল উদ্দিন মজুমদার প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন রিকশা শ্রমিকের সকল সদস্য বৃন্দ।