পরশুরামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর জন্ম দিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মার্চ সকাল ১০ ঘটিকার সময় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইসিটি কর্মকর্তা এমরান হোসেনের পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শামসাদ বেগম এর সভাপতিত্বে এ আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা কমিশনার ভূমি মং চিংনু মারমা, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম মজুমদার। মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, জাসদ নেতা মোশাররফ হোসেন মশা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা,উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন, ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জায়েরা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন,
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী বৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।