1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধু কন্যার ঢাকা-০৫ আসনের নৌকার মাঝি রিপন ডেমরার শূন্যাটেংরার বন্যাকবলিত মানুষের পাশে

রাহাদ হোসেনঃ
  • প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক

জননেতা কামরুল হাসান রিপন ভাই
সকল দুর্যোগের পাশে ঢাকা-০৫ আসনের
সেবায় তোমার জুড়ি নাই
নৌকার মাঝি হয়ে আছো বন্যার্তদের পাশে
বঙ্গবন্ধু কন্যার সত্যিই তুমি
একজন বিশ্বস্ত ভ্যানগার্ড

বন্যাকবলিত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন কামরুল হাসান রিপন। ঢাকা ০৫ আসনের ৬৩, ৬৯ নং ওয়ার্ডের পর আজ বৃহস্পতিবার ৭০ নং ওয়ার্ডের বন্যার্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন তিনি। বিকেল ৪টায় ডেমরা থানার শূন্যাটেংরা এলাকার ১৫০০ বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়ান ঢাকা-০৫ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকার মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে বন্যা দুইয়ে মিলে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। তবে শেখ হাসিনার নির্দেশে এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। করোনার দুর্যোগকালে ব্যক্তিগত সহযোগিতার হাত বাড়িয়ে শুরু থেকেই মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। অসহায়-মেহনতি, কর্মহীন, সুবিধাবঞ্চিত, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিয়েছেন। করোনার পর বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন কামরুল হাসান রিপন।
ঈদের আগে ঢাকা-০৫ আসনের যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ডের কাজলারপাড় এলাকার পানিবন্দী ১০০০ পরিবারে মাঝে ঈদ উপহার দিয়ে আসেন তিনি। এরপর ৬৯ নং ওয়ার্ডের রাজাখালী এলাকার পানিবন্ধী পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন কামরুল হাসান রিপন। তারই ধারাবাহিকতায় আজ ডেমরা থানার ৭০ নং ওয়ার্ডের শূন্যাটেংরা এলাকার বন্যাকবলিত মানুষের পাশে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবন ইত্যাদি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের এই শীর্ষনেতা।
ত্রাণসামগ্রী বিতরণ শেষে কামরুল হাসান রিপন বলেন, ‘করোনার মহামারীর শুরু থেকেই শেখ হাসিনার নির্দেশে মাঠে থেকে কাজ করেছি। দিনরাত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একটা দিনের জন্যও নিজেকে বিরত রাখিনি। এখন বন্যার সময়ও মানুষের পাশে আছি। সামর্থের সর্বোচ্চটা দিয়েই মানুষের জন্য কাজ করছি।’ করোনার প্রভাব বিস্তার করলে সচেতনতামূলক লিফলেট বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা মাস্ক বিতরণ করেন তিনি।
এরপর লকডাউন ঘোষণা করলে অসহায়-সুবিধাবঞ্চিত, কর্মহীন, খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ-সামগী বিতরণ করেন কামরুল হাসান রিপন। এই সময়ে ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই শীর্ষ নেতা। এরপর পবিত্র ঈদ-উল-ফিতরে ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দেন তিনি। সেইসঙ্গে ব্যক্তিগত উদ্যোগে ২৫ হাজারেরও বেশি রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল এই সভাপতি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD