1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

জয়নাল হাজারীর বাড়ীতে গুলি-ভাংচুরের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারীর ফেনী শহরের মাষ্টারপাড়ার বাড়ীতে একদল মুখোশধারী দুর্বৃত্ত গুলিবর্ষন করে হামলা-ভাংচুর করেছে । বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন জয়নাল হাজারী।

তিনি অভিযোগ করেন, রাত ৩টার দিকে কিছু সংখ্যক মুখোশপরা দূর্বৃত্ত অতর্কিতে মাষ্টারপাড়ার শৈলকুটিরে প্রবেশ করে। তারা বাড়ীর সামনে মুজিব উদ্যানে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাংচুর করে,বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন ছিড়ে ফেলে এবং ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।

সন্ত্রাসী হামলার সময় জয়নাল হাজারী বাড়ীতে ছিলেন না। হামলার খবর পেয়ে তিনি শুক্রবার ভোরে ঢাকা থেকে ফেনী পৌঁছেছেন। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জয়নাল হাজারী লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান। তিনি দাবি করেন, সন্ত্রাসীরা মুখোশ পরিহিত হলেও কয়েকজনকে চিনতে পেরেছেন।এছাড়া শুক্রবার বিকালে কয়েকজন চেয়ারম্যানের নেতৃত্বে হামলার চেষ্টা হয়েছে বলে জয়নাল হাজারী জানান।আইন শৃংখলা বাহিনী দ্রুত চলে আসায় কোন অঘটন ঘটেনি।

১৫ আগষ্ট সকালে জয়নাল হাজারীর মাষ্টারপাড়ার বাড়ীর সামনে মুজিব উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং বিকালে তিনি মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। প্রসঙ্গত; এর আগে বুধবার জয়নাল হাজারী তার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ফেনীতে ২১ আগস্ট এর মত অঘটন ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেন। নিজ দলীয় প্রতিপক্ষরা তিনি ও তার দুই ঘনিষ্ট সহযোগী আজহারুল হক আরজু ও শাখাওয়াত হোসেনকে হত্যা করার পরিকল্পনা নিতে পারে বলে তিনি খবর পেয়েছেন।

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, জয়নাল হাজারীর বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD