মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরশুরাম উপজেলা নিজ গ্রামের জনগনের সাথে দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রসুল আহম্মদ স্বপন এর সঞ্চালনা পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন আমার গ্রাম, আমার ঘর আমি এই এলাকার সন্তান।অনেকপ পড়া লেখা শেষ করে গ্রামগঞ্জের কথা বুলে যায়।কিন্তু আমি বুঝনি।প্রতি মাসে আমি তখন তিনবার আসতাম এখনো তিনবারই আাসি।আমি আসলে সকালে হাঁটি হাটতে হাতটে কার কি সমস্যা এগুলো অনুভব করি। সমস্যা সমাধান করার জন্য মন থেকে চেষ্টা করি।কাজ করতে হলে মন লাগে। ক্ষমতা দিয়ে কাজ হয় না। আন্তরিকতা নিয়ে কাজ করতে হয়।আমি ১৯৯৬ সালে মানুষের সেবা করার বড়ো ধরনের সুযোগ পাই।পরশুরাম উপজেলায় আমি অনেক কাজ করার সুযোগ হয়েছে। কাজ করার সুযোগ যখন পাইছি তখন কাজ করছি।
তিনি আরও বলেন আমার জীবনে বাকি সময় আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আমাকে বিগত কয়েক বছর ধরে যে যেখানে পায় ভোট করেন,ভোট করেন। কিন্তু এবার আপনাদের অনুমতি পেলে, প্রত্যেক নাসিম হয়,হাত তুলে প্রতিঙ্গা করে বললে, ডোর টু ডোর যাবেন এই কথা সম্মত দিলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইবো।তিনি আরও বলেন আমার দাদা, আমার বাবা সবাই এখানে জন্ম হয়েছে মৃত্যুর পরে এখানে দাপন হয়েছে। আমি ছাত্র জীবন থেকে আপনাদের পাশে আসি এবং মরনের আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে সময় কাটাতে চাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আজ পর্যন্ত একটাকা হারাম উপর্জন করে নাই বরং নিজের অর্থায়নে আপনাদের জন্য অনেক কিছু করার জন্য চেষ্টা করেছি। যা নাম ধরে বললে ২ ঘণ্টাও শেষ হবে না।আমি কাজ করে ভোট করার জন্য পারমিশন চাইতে আইছি।আপনারা ভোট দিলে আমি আছি, আর না দিলেও আমি আছি। আপনাদেরকে ছেড়ে যাওয়ার মতো আমার আর কতো রাস্তা নেই।
এছাড়া আর-ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন,পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্যানেল মেয়র শাহাদাত হোসেন লিটন, বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার মেম্বার, সাবেক সদস্য মিহির মেম্বার, পরশুরাম উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ,যুবলীগ এবং উত্তর গুথুমা, দক্ষিণ গুথুমা, বেড়াবাড়িয়া সর্বস্তরের জনগণ।
বিকেলে তিন ঘটিকার সময় চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে নৌকার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।