দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শেরুয়া বটতলা বিশ্বরোড সংলগ্ন সিরাজুলের ধানের চাতালে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান আকন্দের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এর আগে তাঁকে নৌকা উপহার ও ফুল দিয়ে বরণ করে নেয় ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেত্র বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের মাঝে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সেইসঙ্গে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্টু, শাহজামাল সিরাজী, আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াস উদ্দিন মিন্টু, রবিউল হাসান বাবু , মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা খাতুন, আলহাজ্ব বশির উদ্দিন, ডাঃ আব্দুল হামিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন প্রমূখ।
এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।