1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে কমিউনিটি পুলিশিং এর মত বিনিময় সভায় অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আড়াইশো কিলোমিটার জুড়ে বসছে‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ অত্যাধুনিক সিসি ক্যামেরা।
রবিবার ২৮ জানুয়ারী ফেনীর মহিপাল হাইওয়ে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরামের এক মতবিনিময় সভায় এ কথা বলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান। এ সময় তিনি বলেন, আইনকে পাশ কাটিয়ে কোন অপরাধ করা যাবে না। সকল গাড়ীর মালিক, শ্রমিক আইনকে শ্রদ্ধা করে সড়কে চলাচল করতে হবে। হাইওয়ে সড়কে কোন সিএনজি অটোরিকশা ও থ্রী হুইলার চালানো যাবে না। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ প্রতিনিয়ত প্রস্তুত রয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি কুমিল্লা-রেঞ্জ মো. খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী।

হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং‘র যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং‘র সভাপতি মো. মুজিবুল হক, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, মহিপাল হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং‘র সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, আন্ত:জেলা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের কার্যকরী কমিটির সভাপতি আজম চৌধুরী, খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি মহিবুল্লাহ মামুন চৌধুরী, ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোরশেদ আলম প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD