ছাগলনাইয়া ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজ্বী মহসীন আলী মেয়ে রাহ্ নুমা নাজনীন উর্মি ঢাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিভাগের অনার্সে ফাস্ট ক্লাস অর্জন করেছেন।উর্মি ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। উর্মি সফলতায় খুশি পরিবার। উর্মি পিতা মহসীন আলী বলেন,আগামীতে মেয়েকে মাস্টার্স করাতে আরো ভাল বিশ্ব বিদ্যালয়ে পড়াতে চাই প্রয়োজনে মেয়ে চাইলে বিদেশে পাঠিয়ে মাস্টার্স শেষ করবো। সবার দোয়া কামনা করি।
উর্মি মা মোর্শেদা আক্তার তাঁর মেয়ের জন্য সকালের নিকট দোয়া কামনা করেন।উর্মি সবার উদ্দেশ্য বলেন ভবিষ্যতে সকল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।