1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত সংবাদ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানের প্রতিবাদ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার থানা পাড়ায় একটি সালিশ বৈঠকে স্থানীয় ৫ নং কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম মুসার সঙ্গে ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফার ভাগ্নি জামাই জাহাঙ্গীর আলমের সঙ্গে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে ইতোমধ্যে উভয় পক্ষ পাল্টা-পাল্টি মামলা দায়ের করেছে। এ ঘটনায় তিনজন ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করার বিষয়সহ সার্বিক বিষয়ে থানা প্রশাসন এবং আমাদের দলের পক্ষ থেকে এ ব্যাপারে পর্যবেক্ষণ ও দোষীদের ব্যাপারে তদন্ত চলছে। দীর্ঘদিন ধরে দলের স্বার্থের বিরুদ্ধে জড়িত থাকা একটি কুচক্রিমহল এ ঘটনাকে আড়াল করতে আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করতে বিভ্রান্তমূলক বক্তব্য ছড়িয়ে যাচ্ছে। গত ২৭জানুয়ারি ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইন পত্রিকায় আমার ও মেয়রের ছবি দিয়ে দু-গ্রুপ মুখোমুখি’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এ ঘটনায় আমাদের দলীয় নেতাকর্মী ও উপজেলাবাসীর মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকাশিত সংবাদের ব্যাপারে ইতোমধ্যে আমি বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্য স্পষ্ট করেছি । লোকমুখে জানতে পেরেছি, ঘটনার দিন স্থানীয় কাউন্সিলর মাজাহারুল ইসলাম মুসা স্থানীয় জনৈক ব্যক্তির সঙ্গে অর্থনৈতিক দায়-দেনা নিয়ে বিরোধ মিটাতে শালিস বৈঠকে বিরোধের শুরু হয়। পরবর্তীতে এ নিয়ে কাউন্সিলরের পক্ষের লোকজনের সঙ্গে স্থানীয় মেয়রের উপস্থিতিতে তার ভাগ্নী জামাই,ভাগিনারাসহ কাজী নুরুন নবীর লোকদের সঙ্গে পুনরায় বিরোধ ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষ ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছেন। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আমার সঙ্গে মেয়র কিংবা অন্য কারো সঙ্গে দ্বন্ধ বা গ্রুপিং শিরোনামে নিজউটি মিডিয়ায় প্রকাশ করায় আমি বিস্মিত হয়েছি। আমি আমার দল ও উপজেলাবাসীকে বলবো, আমাদের প্রিয় অভিভাবক ও ফেনী- ১ আসনের সংসদ সদস্য আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের ও আমাদের প্রিয় নেতা ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ছাগলনাইয়া উপজেলাসহ পুরো ফেনী জেলায় আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।আমি আরো অবহিত করতে পারি, ছাগলনাইয়া উপজেলায় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা একটি পরিবারের মতো আমরা অবস্থান করছি।প্রতিটি ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত আমাদের নেতাকর্মীরা ঐকবন্ধ। আমার দলের প্রতিটি সদস্য আমার পরিবারের সদস্য হিসেবে আমি জানি। তাদের সুখ আমাকে যেমন আনন্দ দেয় তেমনি কষ্ট ও অপমান আমাকে ব্যথিত করে। আমি সবার প্রতি অনুরোধ করবো, আমাদের দুর্দিনে নেতাকর্মীরাই আমাদের পাশে থাকবে- এ কথা ভুলে গেলে চলবে না। ব্যক্তিগত ও পারিবারিক ঘটনাকে রাজনীতিতে টেনে আনা উচিত নয় । বিগত দেড় যুগ ধরে আন্দোলন- সংগ্রাম ও প্রতিটি নির্বাচনে দলের নেতাকর্মীরা জীবনবাজী রেখে দল ও দেশের জন্য কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়নে সহযোগিতা করেছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে বিজয়ী করার জন্য নিরলস প্রচেষ্টা তারই প্রমাণ। আমাদের মধ্যে কোন বিরোধ বা  গ্রুপিং নেই। থাকা উচিত নয়। তবে, দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরে কিছু খন্দকার মোস্তাক টাইপের কয়েকজন রয়েছে, যারা দিনে আওয়ামীলীগ, রাতে বিএনপি-জামায়াতের সঙ্গে আতাঁত করে আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কাজ করছে। তাদের ব্যাপারে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ব্ ও সচেতন রয়েছে। আমি আশা করবো, ভবিষ্যতে এ ধরনের নিউজ করার সময় আরো যাছাই-বাছাই ও সত্যতা নিশ্চিত হয়ে সাংবাদিক বন্ধুরা তাদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD