তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধান ব্লাড ব্যাংক।
বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ছাগলনাইয়া’র জঙ্গলমিয়া বাজারের সাউথ টাউন স্কুল এন্ড কলেজ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ৩০০ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।
অনুসন্ধান ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ রুবেল বলেন, ‘২০১৫ সাল থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্প করছি। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।
অনুসন্ধান ব্লাড ব্যাংক’র কার্যনিবাহি সদস্য ও সাংবাদিক কাউসার হামিদ সিকদার পিনু বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাধানগর ইউনিয়ন পরিষদ’র ৩নং ওর্য়াড় ইউপি সদস্য আবু তৈয়ব মজুমদার স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুসন্ধান ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ রুবেল,সংগঠনের কার্যনিবাহি সদস্য ও দৈনিক প্রথম সময়’র সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ সিকদার পিনু, সাউথ টাউন স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক আজগর হোসাইন,
ছাগলনাইয়া স্কয়ার হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক রানা।
অনুসন্ধান ব্লাড ব্যাংক’র সাধারণ সম্পাদক
আনোয়ার হোসাইন মজুমদার সঞ্চলনায় আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনিবাহি সদস্য
এমরান হোসেন, সহ সভাপতি মন্নান মিশু, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা চৌধুরী প্রীতি, সদস্য
পারভেজ,জুবায়ের মহসিন, নাসিম,নিলয়,রাফি,
রিফাত, শ্রাবন্তী, নুসরাত, সুরাইয়া বৃষ্টি সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।