আপনার একটু সদয় সহানুভূতি ফিরিয়ে দিতে পারে পাকস্থলী ও খাদ্যনালী ফুটো হয়ে যাওয়া সৌদি প্রবাসী মোহাম্মদ হাসান ফরায়েজী (৩৪) স্বাভাবিক জীবন।
মোহাম্মদ হাসান ফরায়েজী ফেনীর ছাগলনাইয়া
উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠান গড় মধ্যম পাড়ার আবদুল লতিফ ফরায়জী ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র ৩৪ বছর বয়সেই
মোহাম্মদ হাসান ফরায়েজী’র পাকস্থলী ও খাদ্যনালী ফুটো হয়ে যাওয়া। মাস খানেক আগে ধরা পরে এই সমস্যা,ধরা পড়ার পর থেকে জোড়াতালি দেয়া চিকিৎসা চলছে সৌদি আরব মক্কা আল নূর হাসপাতালে। এই হাসপাতালে তাকে তিনবার অপারেশন করলেও কাজের কাজ কিছু হয়নি, এতে ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে।
তার ভাই জানান,আমার ভাই দেশে থাকা কালীন সময় ফেনী জেলার অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেছে,অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে,এবং কি প্রবাসে এসেও তার ইনকামের কিছু অংশ গরিব ও অসহায় মানুষের জন্য খরচ করতেন তিনি,আজ আমার ভাই নিজে অসহায় হয়ে আছেন, আমার ভাইয়ের এক বছরের একটি বাচ্চা রয়েছে তার দিকে তাকিয়ে হলেও আপনারা আমার ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
তাই মানুষ হিসেবে মানুষের জন্য আন্তরিক হয়ে
মোহাম্মদ হাসান ফরায়েজীকে সহযোগিতা দিতে হৃদয়বান সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনিসহ তার পরিবার। কেউ চাইলে ৮৮০১৮১৭-০৭৯৩৬৮ (পার্সোনাল)নগদ অথবা +৮৮০১৮২৮-০৭২৬২৫ (পার্সোনাল) বিকাশেও পাঠাতে পারেন অর্থ সহযোগিতা