1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে কিশোর গ্যাং ডিকেবি গ্রুপের প্রধান সহ শসস্ত্র ৬ সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৪ মার্চ, ২০২৪

ফেনীতে কিশোর গ্যাং ডিকেবি গ্রুপের প্রধান সহ সশস্ত্র ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রোববার ৩ ফেব্রুয়ারী শহরের পুরাতন পুলিশ কোয়াটার্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে ফেনীস্থ র‌্যাব-৭’র পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডিকেবি নামক একটি কিশোর গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল বলে শিকার করেন। এ সময় তাদের দেহ তল্লাশী করে স্টীলের ধারালো ০২টি ফোল্ডিং চাকু ও কিছু গাঁজা করা হয়।

এরা হলেন, ওই গ্রুপের প্রধান জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়নপুর গ্রামের মোঃ ফজলুল করিম নিলয়(২৩) ও একই উপজেলার লক্ষীপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে আব্দুল হান্নান অমিত (২৩) সোনাগাজী উপজেলার ছাড়াইত কান্দি এলাকার মৃত নূরুন্নবীর ছেলে মোঃ আশরাফুল হাসান সিহাব (২২) সদর উপজেলার কালিদহ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোতালেব হোসেন (২২) পৌর বারাহিপুর এলাকার মুনির উদ্দিন আকিব ইমতিয়াজ (২২) পুলিশ কোয়ার্টার এলাকার মোঃ খলিলের ছেলে মোঃ সুজন (২০)।

র‌্যাবের দাবী,গ্রেপ্তারের পূর্বে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী পৌরসভা এলাকায় একত্রিত হয়েছিল। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের প্রত্যেককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ডিকেবি কিশোর গ্যাং নামক এই গ্যাংয়ের সদস্যরা ফেনী জেলার রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজী, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাননাশের হুমকী প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন সঙ্গে জড়িত ছিল। এ ছাড়াও জিজ্ঞাসাবাদে তারা সাধারণ মানুষ সহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।

তাছাড়া সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত ০১নং আসামি মোঃ ফজলুল করিম নিলয়, ০২নং আসামি আশরাফুল হাসান সিহাবের বিরুদ্ধে ফেনী ফেনী মডেল থানায় ০১টি মামলার তথ্য পাওয়া গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD