1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে সাংবাদিক রানার মুক্তির দাবিতে বিএমএসএফ’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ১০ মার্চ, ২০২৪

তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দৈনিক দেশ রূপান্তর শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদন্ড দেয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশে করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী শাখা।
রবিবার (১০ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। বিএমএসএফ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ডিজিটাল সময় সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুর রহিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক এবেলা সম্পাদক যতন মজুমদার, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফর, দৈনিক আমার বার্তা প্রতিনিধি এমএ সাঈদ খান, শব্দ সম্পাদক কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা সভাপতি ও অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁঞা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এমরান পাটোয়ারী, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মো. শফিউল্যাহ রিপন, গ্লোবাল টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি আবদুর রহিম, দৈনিক প্রথম সময়’র সম্পাদক ও বাংলাদেশ ডায়েরী প্রতিনিধি কাওসার হামিদ শিকদার পিনু ও শেয়ার বিজ প্রতিনিধি কামরুল হাসান নিরব প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় নিউজ বাংলা প্রতিনিধি কামাল উদ্দিন ভুঁঞা, ফাইনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক সংবাদ প্রতিনিধি সাবিহ মাহমুদ, ফেনী সাংবাদিক ইউনিয়ন কোষাধ্যক্ষ সৈয়দ মনির, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, নিউ এইজ প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক সমকালের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি ইলিয়াস সুমন, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার, সাপ্তাহিক নীহারিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক কাগজের জেলা প্রতিনিধি শাহ শহীদ, আলাউদ্দিন সবুজ, ইকবাল হোসেন পাটোয়ারী, এমএ আকাশ, দৈনিক কালবেলা প্রতিনিধি মিলন খন্দকার, দৈনিক আমার ফেনী প্রতিনিধি শাখাওয়াত হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সেপাল নাথ, কবি সবুজ আহমেদ,
দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি জাহিদুল ইসলাম রাজন, কামরুল আরেফীন, মুজাহিদুল ইসলাম জাবেদ, চ্যানেল টুয়িন্টি ফোরের ফটো সাংবাদিক কামরুল, বাংলা ভিশনের ফটো সাংবাদিক মিরাজুল ইসলাম মামুন, চ্যানেল আই’র ফটো সাংবাদিক কামরুজ্জামান ও নুরুল করিম আজাদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরণের নিপীড়ন কেবল সাংবাদিকের তথ্য অধিকারই খর্ব নয়, এটি মুক্ত সাংবাদিকতায় অন্তরায়। এভাবে কালাকানুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিক হত্যা-নির্যাতন, হামলা-মামলা, গ্রেপ্তার অব্যাহত থাকলে গণমাধ্যম অস্তিত্ব হারাতে বসবে। তারা দোষীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD