পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ফেনীর সুলতান আহমদ ফাউন্ডেশন এর উদ্যোগে ছাগলনাইয়া উপজেলায় অসহায়, অস্বচ্ছল ২০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে ছাগলনাইয়ার হাসপাতাল রোডের ডাকবাংলো ভবনের সামনে এ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সুলতান আহমেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শিল্পপতি মিজানুর রহমান মজুমদার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা,পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক ( এডমিন) এম রবিউল হোসেন মজুমদার বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী,
ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী।
সুলতান আহমেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শিল্পপতি মিজানুর রহমান মজুমদার বলেন, দীর্ঘদিন থেকে আমরা এ ফাউন্ডেশনের মাধ্যমে ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নানা সামাজিক ও মানবিক কাজ চালিয়ে আসছি। এরই অংশ হিসেবে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ২০ হাজার পরিবারকে আমরা সহায়তা দিচ্ছি। সহায়তার মাঝে চাল, ডাল, তেল চিনি, দুধ, ছনাবুট, খেসারী, সেমাই ও শাড়ি-লুঙ্গি রয়েছে।