1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার শেরপুরে লাইসেন্স বিহীন কারখানায় তৈরি হচ্ছে ভেজাল তেল স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

পণ্যের লেভেলে ভুয়া ঠিকানা,বিএসটিআইয়ের অনুমোদন বিহীন তেলের কারখানা, পামওয়েলে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে বিশুদ্ধ নারিকেল তেল আর পোড়া পামওয়েলে কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে খাঁটি সরিষার তেল, একই প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বোতলজাত সয়াবিন ,স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ, আক্রান্ত হতে পারে প্রাণঘাতী ব্যধিতে।

বগুড়ার শেরপুরে পামওয়েল এর সাথে বিশাক্ত ক্যামিকেল মিশিয়ে তৈরি করা হচ্ছে যমুনা ব্রান্ডের নকল নারিকেল তেল। এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদনবিহীন যমুনা ও রাকিব ব্রান্ডের নামে ভেজাল সয়াবিন ও সরিষার তেল বোতল এবং প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে শেরপুর উপজেলাসহ আশেপাশের উপজেলা এবং চরাঞ্চলে।
এমন একটি ভেজাল তেল ও গুঁড়া হলুদ মরিচসহ বিভিন্ন মসলা উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গেছে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা এলাকায়। পৌরশহরের কলেজ রোড এলাকার পণ্যতলার পরে সাবেক সেনা সদস্য জয়নালের বাড়ির নিচের ফ্লোর ভাড়া নিয়ে এই ভেজাল সামগ্রী উৎপাদন করছে সোহেল নামের এক ব্যক্তি।
রবিবার (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা ওই অবৈধ কারখানায় উপস্থিত হলে ঘটনার সত্যতা পায় তারা।
সরেজমিনে দেখা গেছে, লাইসেন্সবিহীন ওই কারখানায় বিষাক্ত কেমিক্যাল মাধ্যমে পামওয়েলকে রুপান্তরিত করা হচ্ছে বিশুদ্ধ নারিকেল তেল, খাঁটি সরিষার তেল এবং রিফাইন সয়াবিন তেলে।
এছাড়াও পবিত্র রমজানকে সামনে রেখে একই প্রক্রিয়ায় তৈরি হচ্ছে গুঁড়া হলুদ মরিচসহ বিভিন্ন রকমের মসলা।বিএসটিআই বিহীন এসব পণ্যের লেভেলে ভুয়া ঠিকানা ব্যবহার করে বিক্রি হচ্ছে যমু্ন, রাকিবসহ বিভিন্ন ব্রান্ডে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক সোহেল জানান, আমি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এর মধ্যেও কিছু কাগজপত্র করেছিলাম, কিন্তু সেগুলো আগুনে পুড়ে যাওয়ায় দেখাতে পারছিনা। বর্তমানে কিছু সাংবাদিকের সহযোগিতায় ব্যবসা চালিয়ে যাচ্ছি। এদিকে স্থানীয় তিনজন বাসিন্দা বলেন, গত রোববার বিকালে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ওই প্রতিষ্ঠানের তথ্য নিয়ে চলে যাওয়ার পর কারখানার মালিক নিজেকে রক্ষা করার জন্য রাতে অন্তত লক্ষাধিক টাকার অবৈধ এ সকল পণ্য অন্যত্র সরিয়ে ফেলেছে।
প্রসঙ্গ নিয়ে রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হয় । এসময় তিনি স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছিলেন উক্ত ভেজাল খাদ্যপণ্য উৎপাদন প্রতিষ্ঠানে তাৎক্ষণিক অভিযান চালাবেন।
কিন্তু গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD