1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সম্পত্তির বিরোধে জের চলাচলের রাস্তা বন্ধ, বিপাকে ৫০ পরিবার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মাঈন উদ্দিন নামে এক জমির মালিকের বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছে উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাল কাজী বাড়ির ৫০টি পরিবার। তাদের প্রায় দেড় কিলোমিটার ঘুরে স্থানীয় বাজারে আসা যাওয়া করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। মঙ্গলবার ১২ মার্চ ইউনিয়নের বাদামতলীতে ৩০ বছরের পুরোনো চলাচলের রাস্তা কেটে বাঁশ ও কাঁটা দিয়ে পথ বন্ধ করে রাখায় গত ৬ দিন ধরে বিপাকে ৫০ পরিবারের পাঁচ শতাধিক মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের শিবপুর গ্রামের জামাল কাজী বাড়ির চলাচলের পুরোনো ৩০০ ফুট রাস্তার ২০ ফুট রাস্তা কেটে মাটি সরিয়ে নেয় এবং কাটা অংশে কাঁটা গাছ ও দুপাশে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এতে রমজান মাসে ওই বাড়ির মানুষ হাটবাজার, হাসপাতাল, প্রাত্যহিক কাজ ও বয়োবৃদ্ধ মানুষরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসাপড়ুয়া ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। চরম কষ্টে দিন পার করছে।

ওই বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাবিলদার পেয়ার আহমেদ জানান, আমাদের একই বাড়ির লোকমান ড্রাইভারের থেকে ১০ বছর পূর্বে ৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে যার মধ্যে এক শতাংশ সম্পত্তি এ বাড়ির চলাচলের পথের জন্য ব্যবহার হয়ে আসছিল। ওই সম্পত্তি বিক্রির সময় বারবার লোকমান ড্রাইভার এক শতাংশ বাদ দিয়ে রেজিস্ট্রি করতে চাইলেও কাগজে রেকর্ড করা ছয় শতাংশ সম্পত্তি রেজিস্ট্রি করেন একই বাড়ির কবির আহমেদের ছেলে মাঈন উদ্দিন।

তিনি জানান, সম্পত্তি বিক্রির সময় লোকমান ড্রাইভারকে পাঁচ শতাংশ জমির মূল্য পরিশোধ করেন ক্রেতা। তবুও ছয় শতাংশ দাবি করে প্রথম রমজানের দিন হঠাৎ কেউ কিছু বুঝে উঠার আগেই অনেক লোকজন এনে বহু বছরের পুরোনো রাস্তা প্রায় ২০ ফুট কেটে জমির সমান করে ফেলে। শুধু তাই নয়, ওই কাটা জায়গায় কাঁটা গাছ ও বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে চলাচল বন্ধ করে দেয়।

একই বাড়ির নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে বাড়ির শত শত নারী পুরুষ এ পথে চলাচল করে এসেছে। বিনা নোটিশে কিংবা কোনো ধরনের কথা ছাড়াই গায়ের জোরে রাস্তাটি কেটে নেওয়ায় স্কুল-কলেজপড়ুয়া ছাত্রছাত্রী ও শিশুরা এক ধরনের গৃহবন্দি হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সবুজ জানান, এটি একটি অমানবিক ও মানব গর্হিত কাজ।

ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু এ সড়ক দিয়ে দীর্ঘ বছর ধরে ওই বাড়ির লোকজন চলাচল করছে সেহেতু রাস্তাটি না কেটে উভয়পক্ষ সমঝোতার মধ্য দিয়ে সমাধান করা যেত। বিষয়টি যখন আদালতের বিষয় বিবাদী পক্ষ বলেছে সেহেতু সার্বিক বিষয়টি আদালতকে অবহিত করলে ন্যায় বিচার প্রাপ্ত হবে।

এ বিষয়ে জানতে মাঈন উদ্দিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি। ফেনী সদরের ইউএনও হুমায়ন রশিদ জানান, বিষয়টি অবগত হয়েছি। আদালতের রায়ের বিষয়ে কাগজপত্র উপস্থাপন করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজ পত্র পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD