1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়া ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পিকআপের চাপায় মাদ্রাসা ছাত্র আরাফাত হোসাইন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পূর্ব ছাগলনাইয়া দিঘীর কোনা এলাকায় পিকআপের চাপায় মো. আরাফাত হোসাইন (১৭) নামের দাখিল পাস এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আরাফাত হোসাইন মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদ্রাসা থেকে ২০২০সালে দাখিল পাস করে একই মাদ্রাসায় আলিমে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে।

সে পশ্চিম মধুগ্রাম কোম্পানি বাড়ির ওমান প্রবাসী লুৎফর রহমানের একমাত্র পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত হোসাইন নিজবাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে পূর্ব ছাগলনাইয়া গ্রামের নানার বাড়িতে যাচ্ছিল। দুপুর ১২টায় পূর্ব ছাগলনাইয়া দিঘীর কোনা নামক স্থানে সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ছাগলনাইয়া পৌর শহর থেকে ছেড়ে আসা পিকআপটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আরাফাত। পরে ফেনী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুন্সি নুর হোসেন জানান, লোকজন ঘাতক চালকসহ পিকআপটি আটক করার পর পরিচিত হওয়ায় ছেড়ে দিয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD