1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর ধর্মপুরে আসামি ধরতে যাওয়ায় পুলিশের উপর হামলা, আহত ৩

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২০ মার্চ, ২০২৪

ফেনী সদর উপজেলায় ধর্মপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় সিএনজি ড্রাইভার আহত হয়েছে। সোমবার ১৮ মার্চ রাতে দশ মামলার ওয়ারেন্টের আসামি মো. হাসানকে (৩০) ধরতে গেলে এমন ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় মো. হাসানসহ ৯ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত এএসআই অরুপ বরুয়া।

পুলিশ সূত্রে জানা যায় ধর্মপুর ইউনিয়নের দুলা মিয়া সড়কের পশ্চিম পাদুয়া গ্রামের মোঃ জাফর মিয়ার ছেলে ১০ মামলার আসামি মোঃ হাসান কে ধরতে গত সোমবার রাতে এএসআই অরুপ বডুয়া অভিযান চালান। পুলিশের উপস্থিতির টের পেয়ে মোঃ হাসান ঘরের চাঁদ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় আসামীর শোর-চিৎকারে করতে থাকলে ৬/৭ জন পুলিশের চারপাশে ঘিরে ফেলে লাঠিসোঠা নিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ হাসানকে টানা হেচড়া করে ছিনিয়ে নেয় ও পুলিশের অস্ত্র ছিনতাই এর চেষ্টা করে। পুলিশ বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পুলিশের বাকি সদস্যদের উদ্ধার করে।

এ সময় স্থানীয় এলাকাবাসীর হামলায় পুলিশের এএসআই অরুপ বরুয়া, কনস্টেবল সোহেল চৌধুরী ও সিএনজি চালক মাইন উদ্দিন সোহাগকে এলোপাথাড়ি লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। এ সময় পুলিশের ব্যবহিত সিএনজি সিলিন্ডার পিটিয়ে ভাংচুর করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে তারা পুলিশের কাজে বাধা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা প্রদান পূর্বক আক্রমণ ও হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। সিএনজি ভাংচুর করায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার বিকেলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা জড়িত প্রধান আসামিসহ বাকিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD